Iran USA UN

ইরানের পালটা আঘাত, আমেরিকার নিন্দা করে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপের দাবি

আন্তর্জাতিক

আমেরিকার হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছে ইরানের বিদেশ মন্ত্রক। রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছে। 
আমেরিকার ড্রোন হামলায় কাশেম দ্বীপে ইরানের টেলিযোগাযোগ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিকে শনিবারই আমেরিকার হামলায় রাডার ব্যবস্থা ভেঙে যায়। 
ইরান বলেছে, এরপর কুয়েত এবং বাহরিনে আমেরিকার দু’টি বিমানঘাঁটিতে আক্রমণ চালানো হয়। বাহরিনে আমেরিকার নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ওপর আক্রমণ করা হয় ভবিষ্যতে ফের এমন হামলা প্রতিরোধের লক্ষ্য নিয়ে। 
ইরান বলেছে যুদ্ধবিরতির ঘোষণা এবং স্থায়ী শান্তির পক্ষে আলোচনা চললেও আমেরিকা বারবার সমঝোতা ভাঙছে। বারবারই হামলার শিকার হচ্ছে ইরান। দেশের সীমান্ত পাহারার কাজে ব্যবহার হত কাশেম দ্বীপ এবং সিরিকে সুরক্ষা টেলিযোগাযোগ পরিকাঠামো। তার ওপরই হামলা চালিয়েছে আমেরিকা। রাষ্ট্রসঙ্ঘের অবিলম্বে হস্তক্ষেপ করা জরুরি। 
এদিকে আমেরিকা বলেছে যে হরমুজ প্রণালিতে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয়েছে। 
আমেরিকার সংবাদমাধ্যম ইরানের আধিকারিক স্তরের সূত্রের উল্লেখ করে বলেছে যে আলোচনা প্রক্রিয়ায় আটকে রাখা সম্পদ মুক্ত করার দাবি তুলেছে ইরান। প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাজেয়াপ্ত সম্পদ ছাড়ার দাবি জানিয়েছে। সমঝোতা সই হওয়ার পরপরই ১২ বিলিয়ন ডলার মূল্যের আটকে রাখা অর্থ ছাড়তে হবে আমেরিকাকে।

Comments :0

Login to leave a comment