পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ছিন্নভিন্ন হয়ে গেল স্কুলছাত্রীর দেহ। গাজা সিটি থেকে খানিক দূরে, রিমালে, কোনও সতর্কতা ছাড়াই পরপর আছড়ে পড়ল ইজরায়েলের ড্রোন আক্রমণ।
ইরানের সঙ্গে যুদ্ধে নেমে পালটা আঘাতে পিছিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশের মানুষের কাছে শক্তি জাহির করতে বেছে নিচ্ছেন লেবানন আর প্যালেস্তাইনকে।
স্থানীয়রা সংবাদমাধ্যমে জানিয়েছেন ১৫ সেকেন্ডের মধ্যে তিনটি ড্রোন হামলা হয় রিমালে। নাগরিকরা ব্যস্ত ছিলেন নিজেদের কাজকর্মে। মুহূর্তে ওলটপালট হয়ে যায় জনজীবন। এলাকার হাইস্কুলের
ওই ছাত্রী পরীক্ষা দিতে যাচ্ছিলেন সোমবার। রাস্তাতেই আছড়ে পড়ে ড্রোন। তার ছিন্নভিন্ন দেহ মিলেছে রাস্তাতেই।
Gaza School Student
গাজায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ছাত্রীর মৃত্যু ইজরায়েলের ড্রোনে
বিস্ফোরণের পর গাজা সিটির নাগরিকরা।
×
Comments :0