POETRY | DIPANKAR GOSWAMI | BOOK FAIR | MUKTADHARA | 2026 FEBRUARY 13 | 3rd YEAR

কবিতা | দীপঙ্কর গোস্বামী | আঁতুড় বইমেলা | মুক্তধারা | ২০২৬ ফেব্রুয়ারি ১৩ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  DIPANKAR GOSWAMI  BOOK FAIR  MUKTADHARA  2026 FEBRUARY 13  3rd YEAR

কবিতা

মুক্তধারা

আঁতুড় বইমেলা


দীপঙ্কর গোস্বামী

২০২৬ ফেব্রুয়ারি ১৩ | বর্ষ ৩

 

ছড়ার বইয়ে নেইকো ছড়া 

গল্পের বইয়ে গল্প 

ছবির বইয়েও নেইকো ছবি 

আঁকিবুকি তায় অল্প! 

এমন আজব হরেক বইয়ের 

মজার বইমেলায় 

দেখি সেদিন নৃপেন খুড়ো 

ঘুরছেন ধুবুলিয়ায়। 

দু'মলাটের ভিতরে সব 

ঠাসা সাদা পাতা, 

বই না বলে বলা ভাল 

অনুশীলন খাতা! 

খুড়োকে তাই শুধাই আমি-

এ কোথায় এলেন? 

"গল্প, ছড়ার আঁতুড়ঘরে” 

হেসে খুড়ো বলেন! 

অবাক চোখে তাকাতে ফের 

হাঁকেন খুড়ো ছক্কা-

"ওসব কিনে হাত পাকালেই 

জন্মাবে বই পাক্কা! 

তাইতো সবই অল্প অল্প 

দিয়ে এসব বইয়ে, 

হাত পাকানোর মকশোগুলো 

নিচ্ছে ওরা সইয়ে!"

 

Comments :0

Login to leave a comment