Python Jalpaiguri

লোকালয়ে অজগর, ডেঙ্গুয়াঝারে চাঞ্চল্য

জেলা

জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার গোমস্তা পাড়ায় অজগর।

সাতসকালে নেটে আটকে বিশালাকার অজগর সাপ। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার গোমস্তা পাড়া এলাকায় সাপটিকে দেখতে রবিবার সাতসকাল বহু মানুষ ভিড় জমান। 
জমির ফসল এবং পুকুরের মাছ রক্ষা করতে জমিতে নেট দিয়ে ঘিরে রেখেছিলেন বাড়ির মালিক মনোরঞ্জন রায়। তাতেই আটকে পড়ে অজগর। লোকালয়ে এই বিশালাকার অজগর দেখতে পেয়ে সকলেই হতবাক। 
সাতসকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে মনোরঞ্জন রায় দেখতে পান নেটে আটকে রয়েছে এই বিশালাকার অজগরটি। খবর ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখতে ছোট থেকে বড় বহু মানুষ ভিড় জমান। কেউ কেউ আবার মোবাইল বন্দি করেন এই দৃশ্য। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী কর্মী গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে। সংগঠনের তরফে অঙ্কুর দাস এসে নেট কেটে দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে শুশ্রূষা করেন। এরপর বন দপ্তরে হাতে তুলে দেওয়া হয়। প্রায় ৯ থেকে ১০ ফুট লম্বা এই অজগর।

Comments :0

Login to leave a comment