বীরভূমের রামপুরহাট-২ ব্লকের তারাপীঠ থানার অন্তর্গত বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠনকে ঘিরে উত্তেজনা ছড়াল। ২৪ আসনের এই পঞ্চায়েতে বিজেপির ৯টি আসন, বাকি ১৫টি আসন তৃণমূল, কংগ্রেস ও নির্দলদের দখলে। প্রধানের বিরুদ্ধে অনাস্থার পর মঙ্গলবার নতুন প্রধান নির্বাচনের দিন পঞ্চায়েত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়।
বিজেপির অভিযোগ, সকাল থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পরপর ছয়টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঁদের দাবি, আতঙ্ক ও বিরোধীদের ভয় দেখানোর কারণে বিজেপির মহিলা সদস্যরা পঞ্চায়েতে উপস্থিত হতে পারেননি। ফলে তাঁদের অনুপস্থিতিতেই একতরফাভাবে প্রধান গঠনের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ বিজেপির।
Comments :0