Delhi Police detains CPI-M MPs

দিল্লিতে আটক অমরা রাম সহ সিপিআই(এম) সাংসদরা

জাতীয়

পুলিশ আটক করছে এএ রহিম, জন ব্রিটাস সহ সিপিআই(এম) সাংসদদের।

বিরোধীদের নির্বাচন কমিশন অভিযানে পুলিশ আটক করেছে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য অমরা সহ সাংসদদের। 
মঙ্গলবার, ৬ অক্টোবর, সংসদ থেকে নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল করে যান বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই মিছিলের কর্মসূচি ঠিক হয়েছিল ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকেই। 
এদিকে বিজেপি চাপে পড়ে বিরোধীদের লক্ষ্য করে অভিযোগ তুলেছে যে ‘ভুয়ো ভোটারদের’ বাঁচানোর জন্য এই আন্দোলন। এদিকে, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের মেয়াদে বারবার ভোটার তলিকায় ভুয়ে নাম ঢোকানের অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই।
কমিশনের ভুয়ো নাম তোলা এবং প্রকৃত নাম বাদ দেওয়া- দুই নিয়েই কাঠগড়ায় উঠতে হচ্ছে বিজেপি-কে। ভুয়ো নাম তোলার অভিযোগে টাটকা সংযোজন উত্তর প্রদেশ। ভোটের মুখে থাকা এই রাজ্যে অভিযোগ উঠেছে এসআইআর প্রক্রিয়ার মধ্যে ১৩ লক্ষ নাম ভোটার তালিকায় আনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 
এর আগে দিল্লি বা মহারাষ্ট্রের নির্বাচনে আচমকা ভোটাদাতাদের সংখ্যা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যেতে দেখা গিয়েছিল। অভিযোগ, উত্তর প্রদেশে ১৩ লক্ষ নাম সংযোজনের কোনও ব্যাখ্যা কমিশন দেয়নি। 
আবার এসআইআর’র চলতি তৃতীয় পর্বে ১৩ কোটি নাম খসড়া তালিকা থেকে বাদ রাখায় কমিশনকে ঘিরে ক্ষোভ তীব্র। কর্নাটকে দেখা গিয়েছে ৯০ হাজারের বেশি ফর্ম-৭ জমা পড়েছে নাম বাদ দেওয়ার জন্য।
জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি তীব্রতর হয়েছে অপর দুই নির্বাচন কমিশনারের জানানো আপত্তির চিঠি প্রকাশ হয়ে পড়ায়। সদুই নির্বাচন কমিশনার সুখবিন্দর সিং সান্ধু এবং বিবেক যোশী আপত্তি জানিয়েছিলেন নতুন ভোটদাতাদের নাম তোলার ফর্ম-৬ বদলানো নিয়েও। কমিশন একতরফা এই সিদ্ধান্ত যে নিতে পারে না জ্ঞানেশ কুমারকে জানিয়েছিলেন তাঁরা। পশ্চিমবঙ্গে ১৬ লক্ষ নামের অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ করে ট্রাইবুনালে আবেদন জানিয়েছে কমিশন। দুই কমিশনারের অভিযোগ অনুযায়ী, একা জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে এমন মারাত্মক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
বিরোধীরা এদিন মিছিলে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নির্দেশ অনুযায়ী কাজ করছেন জ্ঞানেশ কুমার। তাঁকে পদে রেখে কোনও নির্বাচন বা ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে পারে না। ভোটাধিকার সাংবিধানিক অধিকার, তাকেই কেড়ে নিচ্ছে কমিশন।   
এদিন মিছিল থেকে আটক করা হয়েছে লোকসভায় সিপিআই(এম)’র সদস্য আর সচিথানাথম, সু বেঙ্কটেশনকে। রাজ্যসভার সদস্য জন ব্রিটাস, ভি শিবদাসন, এএ রহিমকেও আটক করা হয়েছে।

Comments :0

Login to leave a comment