Bengal Safari Park

শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে এক সপ্তাহে ৩ বন্যপ্রাণীর মৃত্যু

জেলা

শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে মাত্র এক সপ্তাহের ব্যবধানে মৃত্যু হয়েছে তিনটি বিরল প্রজাতির বন্যপ্রাণীর। গত সপ্তাহে একটি ব্ল্যাক বাক বা সম্বর হরিনের অসুস্থতার কারণে মৃত্যু হয়। পরেরদিনই মৃত্যু হয় একটি সদ্যজাত সিংহ শাবকের। এরপরেই মৃত্যু হয়েছে একটি বিরল প্রজাতির সাত বছর বয়সের স্পেকট্যাকলড লেঙ্গুর বা চশমা বাঁদরের। যেটিকে আনা হয়েছিলো ত্রিপুরার সিপাহিহালা চিড়িয়াখানা থেকে। গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের বন্যপ্রাণী বিনিময় কর্মসূচির অধীনে ত্রিপুরার সিপাহিহালা চিড়িয়াখানা থেকে মোট ১৮টি প্রাণী আনা হয়েছিলো বেঙ্গল সাফারি পার্কে। অসুস্থতা ও হঠাৎ অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার কারনেই চশমা বাঁদরটির মৃত্যু হয়েছে বলেই পার্কের চিকিৎসকদের প্রাথমিক অনুমান। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মৃত তিনটি প্রাণীই বনসংরক্ষন আইনের শিডিউল ১র তালিকাভুক্ত। স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে। ইতোমধ্যেই পার্কের উদ্যানের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা, খাবারের মান এবং খাঁচাগুলোর পরিচর্যা খতিয়ে দেখতে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। একের পর এক শিডিউল ১ তালিকাভুক্ত প্রাণীদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশপ্রেমী সংস্থাগুলিও। পার্কে বন্যপ্রাণীদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও মৃত্যুর ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই বেঙ্গল সাফারি পার্কের রক্ষনাবেক্ষণ ও নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিটি মৃত প্রাণীর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

Comments :0

Login to leave a comment