মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে প্রতিবেশী দেশ গুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি প্রতিবেশী দেশগুলোর কাছে সাম্প্রতিক হামলার জন্য ক্ষমা চেয়েছেন। পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অন্য কোন দেশ দখল করার কোন অভিপ্রায় তেহরানের নেই। তবে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'নিঃশর্ত আত্মসমর্পণ'-এর দাবিকেও সরাসরি নস্যাৎ করে দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট জানান, এখন থেকে প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোন ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হবে না। যদি না সেই সব দেশ থেকে ইরানের ওপর কোন আক্রমণ হয়। পেজেশকিয়ান বলেন, ‘আমি প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইছি। আমাদের অন্য দেশ দখলের কোন ইচ্ছা নেই। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আঞ্চলিক উত্তেজনা আর না বাড়ে।’
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ সৃষ্টি করে চলেছেন। তিনি ট্রুথ-এ লিখেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোন চুক্তি হবে না।’ ট্রাম্পের এই দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন পেজেশকিয়ান।
উল্লেখ্য ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের আঁচ পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। তেলের অন্যতম প্রধান সরবরাহ পথ হরমোজ প্রণালী দিয়ে যাতায়াত ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউরোপ ও আমেরিকার শেয়ার বাজারেও ধস নেমেছে।
ভারতসহ বিভিন্ন দেশ এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। একদিকে যখন কূটনৈতিক স্তরে মধ্যস্থতার চেষ্টা চলছে, অন্যদিকে ইজরায়েল ও ইরানের মধ্যে সমানে চলছে হামলা। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইজরায়েলি হামলা এবং লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে বোমাবর্ষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
Iran
‘আমরা দেশ দখল করতে চাই না’, প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
×
Comments :0