Topsia Fire

তিলজলার বহুতলে আগুন মৃত্যু ২, আহত ৫

কলকাতা

মঙ্গলবার বেলা পৌনে দুটো নাগাদ কলকাতার তিলজলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। স্থানীয় সূত্রে খবর তপসিয়ার ৫০/১ জি জে খান রোডের চারতলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে ভেতরে থাকা পাঁচজন পালানোর সুযোগ পাননি। নিজেদের বাঁচাতে তারা বাথরুমে আশ্রয় নেন, কিন্তু ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। দমকলকর্মীরা তাদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠান, যেখানে চিকিৎসকরা তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূ্ত্রে খবর আগুন লাগার খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু করে। দমকল জানিয়েছেন প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের কারণে আগুন লাগার ইঙ্গিত পাওয়া গেছে। তবে, সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এই অগ্নিকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এই মুহুত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন তিনজন আহত ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment