অন্যকথা | বরফ ও আগুনের দেশ
তপন কুমার বৈরাগ্য
নতুনপাতা | বর্ষ ৪ | ১ জুন ২০২৬
পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে,যে দেশে আছে প্রচুর
বরফ এবং আগ্নেয়গিরি ।আগ্নেয়গিরি,হিমবাহ,গরমজলের
প্রস্রবণ।দেশটাকে অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্যে সাজিয়ে
তুলেছে।এই দেশে একটা নয়,দুটো নয়,৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি।
আগ্নেয়গিরিগুলো যে কোনো মূহূর্তে সক্রিয় হতে পারে।তাই
এখানকার মানুষ নিরাপদ নয়।জীবনের অনেক ঝুঁকি আছে।
আগ্নেয়গিরির সক্রিয়তা ও বরফের চাদরে ঢাকা পাহাড়ের
জন্য একে আগুন ও বরফের দেশ বলা হয়।এখানে সমুদ্রের
তলদেশের পর্বতমালা স্থলভাগের উপর দিয়ে চলে গেছে।
যার জন্য এখানে প্রতিদিন গড়ে ৭০বার ভূমিকম্প হয়।
বছরে ২৬০০০বার ভূমিকম্প হয়।সত্যিই অবাক হতে হয়।
দিনে এতোবার ভূমিকম্প!এখানে উত্তর আমেরিকান এবং
ইউরেশীয় টেকটোনিক প্লেট একে অপরের থেকে দূরে সরে
যাচ্ছে।যে কারণে এই দেশে এতো ভূমিকম্প হয়।তবে বেশিরভাগ
মৃদু ভূমিকম্প।উত্তর ইউরোপে অবস্থিত এই দেশটা একটা
নর্ডিক দ্বীপরাষ্ট্র।এই দেশটার রাজধানী রেইকজাভিক।দেশের
সবচেয়ে বৃহত্তম শহর।দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন।আগ্নেয়গিরির
অগ্ন্যুৎপাত ছাড়া জীবনের অন্যান্য ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই।
এটা একটি পরিবেশ বান্ধব শহর।দূষণ নেই বললেই চলে।
এই দেশে আছে গুলফস জলপ্রপাত।নয়নাভিরাম এই
জলপ্রপাত।স্বর্গের জলপ্রপাত বললেও কোনো অত্যুক্তি হবে
না।এখানে আছে থিংভেভির জাতীয় উদ্যান।এই জাতীয় উদ্যানে
পাওয়া যায় আর্কটিক ফক্স,মিঙ্ক।পাখিদের মধ্যে আছে গোল্ডেন
প্লোভার,হুইসব্রেল,রেভেন এবং নানান বৈচিত্রময় মাছ। দেশটার
সত্যি অবাক করার মতন।দেশে বরফ ও আগুন পাশাপাশি।
তার সাথে পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্পের দেশ।
দেশটার নাম আইসল্যান্ড।
Comments :0