CONGRESS

আলাদা নয় রাজ্যের বিজেপি সরকার, বললেন কংগ্রেসের বেণুগোপাল

রাজ্য

পর পর কংগ্রেসের সাংগঠনিক বৈঠকের পর কলকাতায় সাংবাদিক সম্মেলনে কেসি বেণুগোপাল।

পশ্চিমবঙ্গে বিজেপি’র শাসন দেশের থেকে কিছু আলাদা হবে না। কম আক্রমণাত্মকও হবে না। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন কংগ্রেসের জাতীয় কমিটির সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
তিনি বলেছেন, আসলে বিজেপি সংবিধান মানে না। এরা আমজনতার জীবনজীবিকা সব ধ্বংস করে দিতে চায়। তার জন্যই সবার প্রথম হকারদের উচ্ছেদ শুরু করেছে। তিনি বলেন কংগ্রেস গরিব মানুষের পাশে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে।  
বেণুগোপাল কলকাতায় আসেন পশ্চিমবঙ্গের সাংগঠনিক পর্যালোচনা করতে। বিধানসভা নির্বাচনের পরের পরিস্থিতি পর্যালোচনা হয়। সোম ও মঙ্গলবার, দু দিনে, দুটি বৈঠকে হয়েছে। সোমবার রাজ্যের সমস্ত সাংগঠনিক জেলার সভাপতি ও জাতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)’র সদস্যের নিয়ে বৈঠকে হয়েছে। 
মঙ্গলবার রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সমস্ত প্রার্থীদের নিয়ে বৈঠকে করেন তিনি। বৈঠকে ছিলেন এআইসিসি’র ওয়ার্কিং কমিটির সদস্য দীপা দাসমুন্সি, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত গোলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। 
দেশে ‘ইন্ডিয়া’ মঞ্চের সক্রিয়তার প্রশ্নে কংগ্রেসের ভূমিকা সমালোচনার মুখে পড়েছে। গত ৮ জুন ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈটকে তার প্রভাব পড়েছে। এই প্রসঙ্গে বেণুগোপাল বলেন, কেরালায় আমরা সিপিআই(এম)'র সঙ্গে লড়াই করছি। পাঞ্জাবে আমরা আপের সঙ্গে লড়াই করছি। কিন্তু দেশের বহুত্ববাদ, গণতন্ত্র ও  সাংবিধানিক অধিকার যখন ভুলুন্ঠিত করছে বিজেপি আরএসএস। তার বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে লড়াই করছি। তার জন্যই ‘ইন্ডিয়া’ মঞ্চ। 
রাজ্যের প্রসঙ্গে বলেন, মিড ডে মিলে ডিম বন্ধ করে বিজেপি সরকার বোঝাচ্ছে যে ছাত্রছাত্রীরা কী খাবে তারাই ঠিক করবে। বিজেপি সর্বত্র নিজের আধিপত্য রাখতে চায়। অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে নেমেছে। বিধাসভায় গুন্ডা দমন বিল নিয়ে এসেছে। আসল উদ্দেশ্য প্রতিবাদীদের দমন। 
রাম মন্দিরের চুরির ঘটনায় বেণুগোপাল বলেছেন, "আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনার সঙ্গে যুক্ত। কেন বিজেপি চুপ।’’
আসন্ন উপনির্বাচন, কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে প্রদেশ কংগ্রেসের বৈঠকে। বেণুগোপাল জানিয়েছেন যে পরিস্থিতি বিবেচনা করে জোট নিয়ে সিদ্ধান্ত হবে।  
২১ জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কলকাতার ‘শহিদ মিনার চলো’ কর্মসূচি নিয়েছে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী জানিয়েছেন সেনা বাহিনীর অনুমতি পাওয়া গেছে।

Comments :0

Login to leave a comment