BOOK | NAZRUL KATHA | KRISHANU BHATTACHARJEE | MUKTADHARA | 4th YEAR | 26 MAY 2026 | KAZI NAZRUL "20th Birth Anniversary"

বই | নজরুল কথা | কৃশানু ভট্টাচার্য্য | মুক্তধারা | বর্ষ ৪ | ২৬ মে ২০২৬ | কাজী নজরুল জন্মবার্ষিকী

নতুনপাতা/মুক্তধারা

BOOK  NAZRUL KATHA  KRISHANU BHATTACHARJEE  MUKTADHARA  4th YEAR  26 MAY 2026  KAZI NAZRUL 20th Birth Anniversary

বই | নজরুল কথা 

      কৃশানু ভট্টাচার্য্য

মুক্তধারা | ৪র্থ বর্ষ | ২৬ মে ২০২৬ | কাজী নজরুল জন্মবার্ষিকী


দুই বাংলার নজরুল প্রেমীদের জন্য কল্যাণী কাজী সম্পাদনা করেছিলেন শতকথায় নজরুল। ‌ বইটি প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের জন্ম শতবর্ষ উপলক্ষে। অজস্র রচনার সম্ভারে সমন্বিত এই আলোচনা গ্রন্থটি এক কথায় নজরুল চর্চার ক্ষেত্রে আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে। বিষয়বৈচিত্র্যর  দিকে তাকালেই বোঝা যাবে সংকলক সম্পাদকরা কি গভীর নিষ্ঠার সঙ্গে গ্রন্থটির পরিকল্পনা করেছিলেন।

বইটির  প্রথম অংশে রবীন্দ্রনাথ এবং নজরুলের সম্পর্কে রয়েছে তিনটি অত্যন্ত উল্লেখযোগ্য রচনা। ‌ দ্বিতীয় ভাগে নজরুল প্রসঙ্গে বেশ কয়েকটি মূল্যবান রচনা সংকলিত যার মধ্যে রয়েছে এস ওয়াজেদ আলীর একটি লেখা। 
বইটিতে নজরুল সম্পর্কে স্মৃতিচারণ করেছেন নলিনীকান্ত সরকার,  অচিন্ত্যকুমার সেনগুপ্ত,  প্রবোধকুমার সান্যাল,  শৈলজানন্দ মুখোপাধ্যায়,  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , কাজী মোতাহার হোসেন , আবুল কালাম শামসুদ্দীন , নিশিকান্ত রায় চৌধুরী,  সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় , মোহাম্মদ আশরাফ ,জসিম উদ্দিন,  প্রফেসর নুরুল ইসলাম সহ কুড়ি জন বিশিষ্ট ব্যক্তিত্ব যাদের সঙ্গে নজরুলের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। 
এছাড়াও নজরুলের জীবনের বিভিন্ন পর্ব যেমন নজরুলের রচিত বাজেয়াপ্ত গ্রন্থ নজরুল কাব্যে মুসলিম ঐতিহ্যের রূপায়ণ নজরুলের সাংবাদিকতা রুশ বিপ্লব লাল ফৌজ ও কাজী নজরুল ইসলাম স্বাধীনতা আন্দোলনে কাজী নজরুল ইসলামের অবদান নজরুল সাহিত্যের নারী সহ বিভিন্ন প্রসঙ্গে যারা আলোচনা করেছেন তাদের মধ্যে রয়েছেন মোজাফফর আহমেদ,  শিশির কর,  গজেন্দ্রকুমার মিত্র,  নীহার রঞ্জন গুপ্ত , পরিমল গোস্বামী , তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মোহিতলাল মজুমদার সহ বিশিষ্টজন। ‌ স্মৃতিচারণ করেছেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এবং কবি জীবনানন্দ দাশ।

নজরুল সংগীত সম্পর্কে আলোচনা করেছেন নজরুল গীতি বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত দিলীপকুমার রায়, ইন্দু বালা দেবী ,আঙুরবালা দেবী , সরযু দেবী , কানন দেবী,  বরদা গুপ্ত , সারদা গুপ্ত,  রাজ্যেশ্বর মিত্র , কমল দাশগুপ্ত , ফিরোজা বেগম,  রামকুমার চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট শিল্পীরা।
নজরুলকে নিয়ে বিভিন্ন সময়ে অন্নদাশঙ্কর রায়, যতীন্দ্রমোহন বাগচী, শরৎচন্দ্র পণ্ডিত, কালিদাস রায় , নরেন্দ্র দেব ,পবিত্র গঙ্গোপাধ্যায়,  সুভাষ মুখোপাধ্যায় , প্রেমেন্দ্র মিত্র,  দিনেশ দাস,  শামসুর রহমানরা যে কবিতা রচনা করেছেন তাও সংকলিত রয়েছে এই বইটির মধ্যে। 
সবমিলিয়ে বইটিতে কবিতা এবং রচনার সংখ্যা ১০০। 
এছাড়াও রয়েছে কাজী নজরুল ইসলামের জীবনপঞ্জি এবং গ্রন্থপঞ্জি। ‌ কি প্রথম দিকে নজরুলের হাতের লেখায় বেশ কয়েকটি কবিতার পান্ডুলিপি ছবি সুসংকলিত হয়েছে। 
এক কথায় নজরুল চর্চার ক্ষেত্রে আলোচ্য গ্রন্থটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য সমৃদ্ধ সূত্র হিসেবে ব্যবহার করার উপযোগী।

শতকথায় নজরুল সম্পাদনা কল্যাণী কাজী 
সাহিত্যম কলকাতা ৭৩

 

Comments :0

Login to leave a comment