উত্তরপাড়ায় সিপিআই(এম) কর্মীদের ওপর হামলা চালালো তৃণমূল। সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি এবং পার্টি নেতা শ্রুতিনাথ গ্রহরাজের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় কানাইপুর ফাঁড়িতে।
সকালে মীনাক্ষী মুখার্জির প্রচার ছিলো কানাইপুর শাস্ত্রীনগরে। বিকেলে কানাইপুর আদৰ্শনগরে সিপিআই(এম) কর্মী সঞ্জীব দাস আদৰ্শনগরে ইংলিশ রোডে বাড়ি ফেরার সময় দেখতে পান এক তৃণমূল কর্মী রাস্তায় বসে মদ্যপান করছে। রাস্তায় মদ খাওয়ার প্রতিবাদ করেন। এরপরে ঐ তৃণমূল কর্মীর সাথে আরও দুই তৃণমূল কর্মী রমেশ সিং ও মনোজ রজক বাঁশ দিয়ে সঞ্জীব দাসকে বেধড়ক মারে। গুরুতর আঘাত পেয়ে সঞ্জীব দাস অজ্ঞান হয়ে যান। এসএফআই জেলা সভাপতি সুশীল দাস ঘটনাস্থলে পৌঁছে আততায়ীদের প্রতিহত করতে গেলে তাকেও বেধড়ক মারে ঐ মদ্যপ তৃণমূল কর্মীরা। তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার কথা বিচার করে কানাইপুর হাসপাতালে চিকিৎসার পর দুজনকেই আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করার জন্য রেফার করেছে হাসপাতাল। জানা গিয়েছে সঞ্জীব দাসের অবস্থা গুরুতর। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে কানাইপুর ফাঁড়ি অবরোধ করেন সিপিআইএম নেতৃবৃন্দ।
Comments :0