CPI-M in Border

বিভাজন রোখার আহবানে বেরুবাড়ি সীমান্তে জনসভা সিপিআই(এম)'র

জেলা

বেরুবাড়ির সভায় মানুষের ভিড়।

সীমান্ত অঞ্চলে অশান্তি ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শ্রমিক-কৃষক-খেতমজুরসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র। রবিবার সদর ব্লকের সীমান্তবর্তী নগর বেরুবাড়িতে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি বলেন, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, খেতমজুরদের ন্যূনতম মজুরি, সকল যোগ্য পরিবারের জব কার্ড ও ১০০ দিনের কাজের অধিকার সুরক্ষার দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় তিনি বলেন, সীমান্ত এলাকায় ‘পুশ ইন’-এর নামে প্রচলিত নিয়মকানুন উপেক্ষা করে অসহায় মানুষদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে, যা মানবিকতার পরিপন্থী। দীর্ঘদিন তৃণমূল রাজনৈতিক স্বার্থে সীমান্ত এলাকার মানুষকে ব্যবহার করেছে। অন্যদিকে বিজেপি ভয় ও বিভাজনের রাজনীতি করে ভোটের অঙ্ক কষেছে। ভোটের আগে সীমান্ত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বহু মানুষের জমির নথিতে বাংলাদেশের জেলার নাম থাকায় সমস্যার সমাধান হয়নি।

পীযুষ মিশ্র বলেন, গরিব মানুষের অধিকার, ১০০ দিনের কাজ, কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় বামপন্থীরাই ধারাবাহিকভাবে আন্দোলন করে চলেছে। সেই কারণেই সীমান্ত গ্রাম থেকে শুরু করে সদর ব্লক ও রাজগঞ্জের বিভিন্ন এলাকায় বহু মানুষ বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছেন।

এদিনের সভায় তৃণমূল ও বিজেপি ছেড়ে বহু কর্মী-সমর্থক বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সভায় উপস্থিত ছিলেন জামিনার আলী, হাসিবুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন মন্টু রায়। কর্মীসভায়  উপস্থিতি ছিল নজরকাড়া।

Comments :0

Login to leave a comment