শেখ শাহজাহান জেলবন্দী। কিন্তু তার বাহিনী আজও বেপরোয়া। বিশেষ করে ২০১১ সালের পর গোটা সন্দেশখালি তো বটেই বয়ারমারিতে তৃণমূলের তান্ডবে গণতান্ত্রিক পরিবেশ ভূলুন্ঠিত হয়। আজও সেখানে সেখ শাহাজাহান বাহিনীর তান্ডব অব্যাহত। সেখ শাহাজাহানের খাসতালুক সন্দেশখালির সরবেড়িয়া, আকুঞ্জীপাড়া, মণিপুরে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসটিএফ আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধারের পাশাপাশি ছয়জনকে গ্রেপ্তারও করেছে। তদন্তের সাথে সাথে তল্লাশি অভিযানে এসটিএফ। এমনই এক সময়ে সন্দেশখালি জুড়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে চূড়ান্ত মেরুকরণের মায়াজাল থেকে সন্দেশখালির গতরে খাটাদের অর্জিত অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রবিবার অদম্য জেদ এবং সাহস নিয়ে সন্ত্রাস কবলিত বয়ারমারিতেই সভা করে সিপিআই(এম) সন্দেশখালি -১নং এরিয়া কমিটি। সভাপতিত্ব করেন পার্টি নেতা অনুপ দাস। বক্তব্য রাখেন পার্টির উত্তর ২৪পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান, এরিয়া কমিটির সম্পাদক রঞ্জিত নাথ, প্রদ্যুৎ রায়, রবীন্দ্রনাথ মাহাতো, অমর মাহাতো সহ অন্যান্য। সভায় বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের সাফল্য তুলে ধরে আহমেদ আলি খান বলেন ১৪ লক্ষ একর জমি বর্গা রেকর্ড ১২ লক্ষ একর খাস জমি ১৫ লক্ষ ভূমিহীন ও প্রান্তিক মানুষের হাতে তুলে দেয় বামফ্রন্ট সরকার। যার মধ্যে ৫৫শতাংশ জমি তপশিল জাতি ও আদিবাসি ২৭শতাংশ জমি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিলি বন্টন করা হয়। ছয় লক্ষ তিন হাজার একর জমি যৌত্থ পাট্টা এবং এক লক্ষ বাষট্টি হাজার একর মহিলাদের নামে পাট্টা দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের রাজত্বে সেই জমির অনেকটাই কেড়ে নিয়েছে তা উদ্ধার করতে হবে। তৃণমূলের সন্ত্রাস ও লুট দুর্নীতির বিরুদ্ধে তিতিবিরক্ত হয়ে আমাদের উপর ভরসা করতে না পেরে আরও ভয়ঙ্কর শক্তি বিজেপিকে জিতিয়ে সরকারে এনে মানুষ এখন বুঝতে পারছেন। উত্তর প্রদেশের বুলডোজার রাজ কায়েম করেছে। বেছেবেছে সংখ্যালঘু এলাকায় বেআইনীভাবে বাড়ি ভাঙা, হকার্সদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করছে। আমরাই পথে নেমে প্রতিবাদ প্রতিরোধ করছি। বিদ্যুৎ ব্যাবস্থাকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে। বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে রাজ্য জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরী করেছে। এখনই সময় এসেছে কৃষক ক্ষেতমজুর শ্রমিক সহ সমাজের সমস্ত স্তরের খেটে খাওয়া মানুষকে লাল ঝান্ডার নিচেয় সংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে।
Sandeshkhali
অর্জিত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সন্দেশখালিতে সিপিআই(এম)’র সভা
বক্তব্য রাখছেন আহমেদ আলি খান।
×
Comments :0