demanding voting rights and democracy

ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে বিডিও দপ্তর ঘেরাও সিপিআইএম'র

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

সকল বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে জামালপুর বিডিও দপ্তর ঘেরাও করলো সিপিআই(এম)। ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় ১৩ হাজার ৯২৫ জনের নাম বিচারাধীন রাখা হয়েছে জামালপুর বিধানসভা এলাকায়। ডিসেম্বর মাসে লিস্ট প্রকাশিত হবার পর বহু সংখ্যক মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ ধরানো হয়। সারাদিনের কাজকর্ম ফেলে সাধারণ মানুষ বিডিও অফিসে এসে সারাদিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকেন। ডকুমেন্ট দেখানোর পর ২৮ ফেব্রুয়ারি লিস্ট প্রকাশিত হওয়ার পর দেখা যায় বহু সংখ্যক ভোটারের নাম বাদ গেছে অথবা বিচারাধীন রাখা হয়েছে। জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে বেশ কিছু বুথের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবার পর দেখা যায় অনেক ভোটার যারা বিচারাধীন ছিলেন তাদের অনেকের নাম ও বাদ চলে গেছে। কমিশনের অপদার্থতায় জনগণের মধ্যে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে। এসআইআর'র প্রথম ফর্ম ফিলাপের সময় মানুষ যেভাবে বামপন্থীদের কে বিশ্বাসযোগ্য মনে করে তাদের কাছে ফর্ম ফিলাপ করেছিলেন ঠিক একইভাবে তৃণমূল বিজেপির বোঝাপড়ার রাজনীতির বিরুদ্ধে মানুষ বামপন্থীদের কাছে আসছেন সহায়তার জন্য। তৃণমূল বিজেপির ঘৃণ্য রাজনীতির জন্য মানুষ এই আশঙ্কার মধ্যে পড়ে রয়েছেন।। মঙ্গলবার সকাল থেকেই মানুষ জামালপুরের সিপিএমের দপ্তরে উপস্থিত হন বিডিও'র দপ্তরে যাওয়ার জন্য। ব্যাপক সংখ্যক মানুষকে সমবেত করে সিপিআইএমের দপ্তর থেকে মিছিল করে বিডিও দপ্তরে যাওয়া হয়। বিডিও'র দপ্তর ঘেরাও করে চলে বিক্ষোভ ।
বিক্ষোভে বক্তব্য রাখেন অয়নাংশু সরকার, সমর ঘোষ। তারা বলেন মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সকল বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এই লড়াই চলবে। রাস্তার লড়াইয়ের সঙ্গে সঙ্গেই বুধবার থেকে গ্রামে গ্রামে ও সিপিআইএম পার্টির দপ্তরে মানুষের ফর্ম ফিলাপের জন্য ক্যাম্প করা হবে।

Comments :0

Login to leave a comment