Chakdaha Raped

স্বামীকে বন্দুক ধরে মেয়েদের সামনে ধর্ষণ মহিলাকে, তীব্র ক্ষোভ চাকদহে

জেলা

বুধবার রাতে চাকদা থানা এলাকায় গৃহকর্তাকে বেঁধে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গৃহকর্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ৮ এবং ৬ বছর বয়সী তাঁদের দুই কন্যাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ গভীর রাতে ৬-৭ জনের একদল দুষ্কৃতী নির্যাতিতার বাড়ির মূল দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ভাঙচুর চালায়, মারধর করে। এরপরে দুই নাবালিকার শ্লীলতাহানি করে এবং তাদের সামনে মাকে ধর্ষণ করে। তারপর বাড়িতে থাকা গয়না এবং নগদ টাকা লুটের অভিযোগ। বুধবার রাতের ঘটনা ঘটলেও ঘটনা প্রকাশ্যে আসে শুক্রবার। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। এখনও গ্রেপ্তার হয়নি কেউ।   
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে মুখে কাপড় বেঁধে ৬-৭ জনের একদল দুষ্কৃতী বাড়ির মূল দরজার তালা ভেঙ্গে প্রথমে বাড়ির অভিভাবককে মারধর করে বলে অভিযোগ। তাঁর হাতজোড়া করে পেছন বেঁধে দুই নাবালিকা মেয়ের শ্লীলতাহানী করে। মা-কে বেঁধে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মেয়েদের সামনেই মায়ের উপর যৌন নির্যাতন ও ধর্ষণ  করে বলে অভিযোগ। তারপর ঘরে থাকা টাকা সহ সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে যায়। অভিযোগ চলে যাওয়ার সময় দুষ্কৃতীরা হুমকি দিয়ে যায় যে এই ঘটনার খবর পুলিশকে জানালে পুরো পরিবারকে খুন করে দেবে। যদিও এই ঘটনা ঘটার সাথে সাথেই চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিবারের পক্ষ থেকে চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বুধবার রাত থেকে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুক্রবার নদীয়া জেলার পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। নির্যাতিতা, তাঁর পরিবারের পাশাপশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করে। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

Comments :0

Login to leave a comment