NATUNPATA | PARBAN 1433 | GENERAL KNOWLEDGE | World Records as the Shortest Adult Human | TAPAN KUMAR BAIRAGYA | 27 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | পার্বণ ১৪৩৩ | জানা অজানা | বিশ্বের সবচেয়ে খাটো মানুষ | তপন কুমার বৈরাগ্য | ২৭ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  PARBAN 1433  GENERAL KNOWLEDGE  World Records as the Shortest Adult Human  TAPAN KUMAR BAIRAGYA  27 NOVEMBER 2026  4th YEAR

নতুনপাতা

পার্বণ ১৪৩৩ : সলিল ১০১

জানা অজানা

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ : তপন কুমার বৈরাগ্য

২৭ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ

পৃথিবীতে সবই অদ্ভূত।এখানে যেমন দশ ফুট উচ্চতার মানুষ জন্ম গ্রহণ
করেছে,তেমনি এক ফুটের কিছুটা বেশি মানুষও জন্মগ্রহণ করেছে।
এ পর্যন্ত পৃথিবীতে অনেক খাটো মানুষও জন্মগ্রহণ করেছে।
পৃথিবীতে সবচেয়ে যে খাটো মানুষটা জন্মগ্রহণ করেছে তার নাম চন্দ্র বাহাদুর
ডাংগি।যার উচ্চতা ৫৪.৪সেমি।তিনি ৩০শে নভেম্বর ১৯৩৯খ্রিস্টাব্দে নেপালের
কালিমাটিতে জন্মগ্রহণ করেন। কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
জিনগত কারণে তার এই রকম আকৃতি।এতো ছোট হলেও তিনি কৃষিকার্যে
পটু ছিলো।বেশ পরিশ্রমও করতে পারতো।গায়ের রঙ কালো ছিলো। পা
দুটো লিকলিকে ছিলো।হাতদুটো ছোট ছিল।কিন্তু মুখে ছিলো মধুর হাসি।
খুব শান্ত স্বভাবের ছিলো।রাগ বলতে তার কিছুই ছিলো না।সুন্দর গানও
করতে পারতো।২০১২খ্রিস্টাব্দে তিনি এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট
মানুষ তা প্রমাণিত হয়।তিনি এতো ছোট মানুষ হলেও তাকে দীর্ঘজীবি
বলা যায়।প্রায় ৭৬বছর তিনি বেঁচে ছিলেন।২০১৫খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর
তিনি আমেরিকার পাগো পাগোতে মারা যান।তার একটা সখ ছিলো দেশভ্রমণ।
তিনি বিশ্বের অনেক দেশই ভ্রমণ করেছেন।তিনি শেষকালে গিয়েছিলেন
আমেরিকার পোগো পোগোতে।সেখানে তার খুব ঠান্ডা লাগে এবং সেই সাথে
জ্বর ।সেটা নিউমোনিয়ায় পরিণত হয়।সেই নিউমোনিয়ায় তার মৃত্যু হয়।
তার মৃত্যু হতে পারে।কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট্ট মানুষ হিসাবে
তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 

 

Comments :0

Login to leave a comment