সময় সন্ধ্যা ৭ টা কি তার একটু বেশি। এজিসি বোস রোডের কাছে ব্রেক বাগান মোড় থেকে এক্সসাইড যাওয়ার রাস্তায় মিন্টো পার্কার সামনে বিশাল ব্যারিকেড করে পুলিশকে রাস্তা আটকাতে দেখা যায়। ওই সময় অফিস যাত্রীদের অনেকেই বাড়ি ফেরেন। ফলত, রাস্তায় আটকে পড়েন বহু মানুষ। এমনকি এক্সসাইডে বাস থেকে নেমে স্রোতের মতো হাঁটতে দেখা যায় বহু মানুষকে।
কর্মরত এক পুলিশকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই রাস্তা ধরে বিজেপির একটি বিজয় মিছিল হবে । আর সেই বিজয়মিছিলে অংশগ্রহণ করবেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সুরক্ষার জন্যই এই ব্যবস্থা।
গোটা রাস্তা জুড়ে ব্যারিকেড করার পাশাপাশি বড় সংখ্যায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। এমনকি নিজাম প্যালেসের সামনেও একই দৃশ্য দেখা যায়। এমন ব্যস্তসময় শহরের গুরুত্বপূর্ন রাস্তা আটকে বিজয় মিছিল কেন ? সুশাসনের নমুনা কি এমনই হবে ? উঠছে প্রশ্ন।
Chief Minister's procession blocks road
ব্যস্তসময় রাস্তা আটকে মিছিল মুখ্যমন্ত্রীর, এই কি সুশাসনের নমুনা ! উঠছে প্রশ্ন
অফিস টাইমে মুখ্যমন্ত্রীর মিছিলের জন্য, এজেসি বোস রোডের কাছে মিন্টো পার্কে ব্যারিকেড করে বন্ধ রাস্তা।
×
Comments :0