বড় ম্যাচে হার। ডুরান্ড কাপে টিকে থাকতে হলে শুক্রবার জিততেই হবে ইস্টবেঙ্গল। কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ডের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে সিআইএসএফ প্রোটেক্টর। অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে কিছুটা সতর্ক আন্তেনিও লোপেজ হাবাসের দল। সবমিলিয়ে দশদিন মত প্রাক-মরশুমের প্রস্তুতি সেরেছে। ডার্বির পর নিজেদের ঝালিয়ে নিতে অনেকটাই সময় পেয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। দ্বিতীয় ম্যাচের আগে যতটুকু সময় পাওয়া গিয়েছে, ফুটবলারদের ফিটনেস ও বোঝাপড়া বাড়ানোর দিকেই জোর দিয়েছেন স্প্যানিশ কোচ। দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে হবে! না হলে চাপ বাড়বে। ইতিমধ্যেই সমর্থকদের প্রত্যাশার চাপ টের পেয়েছেন হাবাস।
গত কয়েকদিনের অনুশীলনেই স্পষ্ট হয়ে গিয়েছে, দ্বিতীয় ম্যাচে একাধিক বদল আসতে চলেছে। ছকও বদলে যাচ্ছে। সিআইএসএফ প্রোটেক্টরের বিরুদ্ধে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজাতে পারেন হাবাস। বড় ব্যবধানে জেতার লক্ষ্যে শুরুর একাদশে দু’জন বিদেশী ফুটবলারকে খেলাবেন হাবাস।
মাঝমাঠে জিকসন সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মহম্মদ রশিদ। ‘নাম্বার টেন’ হিসেবে শুরু করবেন ড্যানি রামিরেজ। রক্ষণভাগে আনোয়ার ছাড়া সবাই বদলে যাচ্ছে। অধিনায়কের আনোয়ারের পাশে যাঁরা ম্যাচে খেলেছিল, তাঁদের জায়গায় বেঞ্চে। আনোয়ারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন লালচুঙনুঙ্গা। বড় ম্যাচে সেন্টার ব্যাকে হিসেবে খেলে নজর করা সন্দীপ মান্ডি খেলতে পারেন লেফট ব্যাক হিসেবে। রাইট ব্যাকে খেলতে পারেন সদ্য লাল হলুদে দলে সই করা নরেন্দ্র গেহেলোত। উইংয়ে সরে যাচ্ছেন এডমুন্ড লালরিনডিকা। লেফট উইংয়ে বিপিন সিং। স্ট্রাইকার হিসেবে শুরু করতে পারেন জেসিন টিকে।
এই ম্যাচের শেষ মহড়ায় অনুশীলনে সেটপিসের উপর জোর দেওয়া হয়েছে। বিপক্ষ যদি লো ব্লক খেলে সেক্ষেত্রে রামিরেজের সৃজনশীলতা, জেসিনের শারীরিক উপস্থিতি ও গতি এবং দুই উইঙ্গারের ক্রস বা ভেতরে ঢুকে এসে শট নেওয়া কাজে লাগতে ইস্টবেঙ্গলের।
ইস্টবেঙ্গল : সিআইএসএফ প্রোটেক্টর
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০)
Durand Cup East Bengal
ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল
×
Comments :0