কষ্টে থাকা মানুষের কথা, তাদের যন্ত্রণা আর জীবনের কথা জানার তিন বই প্রকাশ করল ন্যাশনাল বুক এজেন্সি। তিন বই-ই তিন বিদেশী লেখকের। কিন্তু বাঙালির কাছে বহু পরিচিত প্রজন্মের পর প্রজন্ম ধরে। চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট, হ্যারিয়েট বীচার স্টো’র আঙ্কল টমস কেবিন, আলেকজাণ্ডার ডুমার কাউন্ট অফ মন্টি ক্রিস্টো ফের হাজির করল এনবিএ।
এনবিএ’র অন্যতম ডিরেক্টর এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘কেবল তিনটি বই প্রকাশ নয়। একটি প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা এই প্রয়াস। তিন বই-ই আমাদের প্রায় সকলের পরিচিত। শিশু-কিশোরদের কাছে দেশ-দুনিয়ার সমাজ চেনানোর বই প্রকাশ চলবে। এ কাজে যুক্ত করাচ্ছে অনেককে।’’
অলিভার টুইস্ট এবং আঙ্কল টমস কেবিন আদতে বাংলায় অনুবাদ করেছিলেন নৃপেন্র্ কৃষ্ণ চট্টোপাধ্যাব। আর অলিভার টুইস্ট অনুবাদ করেছিলেন হেমেন্র্ কুমার রায়। লেখক হিসেবে যাঁরা অত্যন্ত জনপ্রিয়।
এনবি’র অপর ডিরেক্টর হরিলাল নাথ বলেন, ‘‘ছোটদের বইয়ের চাহিদা আছে প্রচুর। সেই তুলনায় একেবারে নতুন বই কম। আরেকদিকে শিশু সাহিত্যের পুরনো বই বাড়ির ছোটদের পড়ানোর জন্য খোঁজ করেন বড়রা। সে কারণেই এই তিন বই প্রকাশ করা হয়েছে।’’ তিনি বলেন, ‘‘দেশের অন্য ভাষায় প্রকাশিত ছোটদের গল্প-উপন্যাস বাংলায় অনুবাদ করার কাজে হাত দিতে চাইছি।’’
সংসথার আরেক ডিরেক্টর অনিরুদ্ধ চক্রবর্তী বলেছেন, ‘‘এনবিএ বরাবরই ছোটদের বই প্রকাশ করছে। আজকে আরও প্রয়াস দরকার। অন্য প্রকাশনার বই হলেও এখন প্রকাশে আইনি বাধা আর নেই এই তিন বইয়ের ক্ষেত্রে। আমরা দেখতে চাই কতটা নিয়ে যেতে পারি পাঠকের কাছে।’’ তিনি জানিয়েছেন যে তামিল শিশু সাহিত্যে সমাদৃত এস নটরাজনের ‘আয়েষা’ উপন্যাসও এবার অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, একটি অনুসন্ধিৎসু মেয়ের জীবনকাহিনী নিয়েই এই উপন্যাস।
চার্লস ডিকেন্স ১৮৩৭-১৮৩৯ সালের মধ্যে ‘অলিভার টুইস্ট’ লিখেছিলেন। পটভূমি ছিল একশো বছর আগের ইংল্যান্ড। যখন লিখছেন ডিকেন্স, তার প্রায় পঞ্চাশ বছর আগে, ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন হয়েছে ১৭৮৯-তে। ‘সাম্য মৈত্রী স্বাধীনতা’-র রব শুনেছে বিশ্ব। অনাথ আশ্রমে অলিভার টুইস্টের জীবন দিয়ে শুরু কাহিনীর। যেখানে এক হাতা লপসি বেশি চাওয়ার জন্য হাতার বাড়ি পড়ে অলিভারের। পিছমোড়া করে বেঁধে রাখে।
আর ক্রীতদাসদের জীবন নিয়ে বিশ্বখ্যাত উপন্যাস আঙ্কল টমস কেবিন প্রকাশিত হয়েছিল ১৮৫২-তে। মুনাফার লোভ আফ্রিকা থেকে কালো মানুষকে পশুর মতো বন্দি করে পশুর মতো খাটানো হতো। পুঁজির আদিম লুন্ঠনের পর্বে ক্রীতদাসদের সেই জীবনের বৃত্তান্ত এই উপন্যাসে। রয়েছে সেই সংলাপ
‘‘এভাবে চিন্তা করলে কোনোদিনই ক্রীতদাস বেচতে পারবেন না মিঃ শেলবি... অরে মশাই ওরা কি মানুষ না ওদের আত্মা বলে কিছু আছে যে ওদের ভালোমন্দ নিয়ে আমাদের ভাবতে হবে?’’
‘দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো’ লেখা হয়েছিল নেপোলিয়ন ও তার পরের ফ্রান্স ও ইতালির পটভূমিতে। উপন্যাসের শুরু সেই দিনে, যেদিন নেপোলিয়ন তাঁর নির্বাসনের প্রথম দ্বীপ ‘এলবা’ ছাড়েন। মূল উপন্যাস ১৮৪৪-১৮৪৬ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
উপন্যাসের এমন চরিত্রই প্রজন্মের পর প্রজন্ সমাজকে চিনিয়েছে। বিশ্ব এবং ইতিহাস জানার আগ্রহ বাড়িয়েছে। সাহিত্যের সেই ভাণ্ডার থেকে তিন বই এবারের শারদোৎসবের আগে পেশ করল এনবিএ।
শনিবার সূর্য সেন স্রিরাটে এনবিএ’র দপ্তরে বই প্রকাশ অনুষ্ঠানে সুজন চক্রবর্তী, অনিরুদ্ধ চক্রবর্তী, হরিলাল নাথ ছাড়াও ছিলেন বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী শিবশঙ্কর ভট্টাচার্য।
NBA Children's Literature
বিশ্ব শিশু সাহিত্যের তিন সম্পদ এবার এনবিএ’র শারদসম্ভারে
×
Comments :0