বিশ্বকাপ ম্যাচে স্টেডিয়ামে দর্শকদের জলের বোতল নিয়ে প্রবেশ করার অনুমতি দিল ফিফা। আমেরিকা ও কানাডায় যে কোনো ম্যাচে স্টেডিয়ামে দর্শকদের ৫৯০ মিলিলিটারের প্লাস্টিকের জলের বোতল নিয়ে ঢোকা যাবে।
১২ জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। কানাডা, মেক্সিকো এবং আমেরিকার ১৬ শহরে খেলা হবে। মূল পর্বে খেলছে ৪৮টি দেশ।
তবে বোতল একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো হতে হবে।
ফিফার চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেছেন, "নিরাপত্তা এবং সুরক্ষার কারণে শক্ত আবরণের জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না।’’
যে ১৬টি স্টেডিয়ামে খেলা হবে, তার বেশ কয়েকটি আংশিক ছাউনি রয়েছে। কোনোটিতে আবার ছাউনিই নেই।
FiFA WC Water
বিশ্বকাপে জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি ফিফার
×
Comments :0