সুন্দরবনের জঙ্গলের ধারে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারালেন বন্দনা দাস(৪৩) নামে এক মৎস্যজীবী। বুধবার বিকালে জঙ্গলে বাঘের মুখ থেকে ওই মৎস্যজীবী গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেন অন্যান্য মৎস্যজীবীরা। মৃত ওই মৎস্যজীবীর বাড়ি কুলতলির মৈপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সুন্দরবনের পয়লাঘেরি জঙ্গলের কাছে নদীতে কাঁকড়া ধরছিলেন বন্দনা দাস। সেই সময় আচমকা তাঁর উপর থাবা বসিয়ে বাঘ জঙ্গলে টেনে নিয়ে যায়। ওই মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ায় ২০-২৫ জনের মৎস্যজীবীদের একটি দল জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে ঢুকে তাঁর খোঁজে তল্লাশি করেন। বাঘের সঙ্গে লড়াই করে তাঁরা ওই মৎস্যজীবীর নিথর দেহ উদ্ধার করে নিয়ে আসেন গ্রামে।
এদিকে বাঘের থাবায় মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সাধারণ সম্পাদক কান্তি গাঙ্গুলি জানান, ‘‘গত ২৫ দিনে মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা ৫ জন মৎস্যজীবী বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। রাজ্য সরকারের এই মৎস্যজীবীদের অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো উচিত।’’ সরকারি আর্থিক সহায়তা করা প্রয়োজন বলে তিনি দাবি করেন।
Sundarban Tiger Attack
সুন্দরবনে ফের বাঘের আক্রমণে মৃত্যু মহিলা মৎস্যজীবীর
×
Comments :0