ভারতকে বিশ্বকাপ খেলতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দে, কুরাসাওর মতো ছোট দেশ খেলতে পারলেও ভারত এখনও পারলো না। স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোকে ঢেলে সাজাতে হবে। এরজন্য গোটা সিস্টেমটাকেই দায়ি করলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুঙ ভুটিয়া। বৃহস্পতিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে সুব্রতকাপের সূচনা করতে এসে এমনটাই বলেছেন তিনি। এদিন তিনি বলেছেন, একটানা আট থেকে নয়মাস নার্সারি লিগ চালাতে হবে। তাদের নিয়ে প্রতি জেলায় লিগ করতে হবে। প্রতিযোগিতামূলক খেলায় ১২বছরের শিশুদের বেশী করে খেলাতে হবে। ফেডারেশন খেলোয়াড় তৈরী করে না। খেলোয়াড় উঠে আসে জেলা থেকেই। আক্ষেপের সুরে বলেন, প্রতি জেলার ক্ষেত্রে অনেকেই জেলা ক্রীড়া সংস্থায় পদে আসীন থাকলেও খেলাকে কোন গুরুত্ব দিচ্ছে না। ফলে খেলোয়াড় উঠে আসছে না। প্রতিটি জেলাতেই ক্রীড়া সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। পরিকাঠামো উন্নয়নে জোর দিতে হবে। তবেই খেলোয়াড় উঠে আসবে। তবেই আমরা পারব। তা না হলে খেলোয়াড় উঠে আসা কঠিন। বিশ্বকাপে ছোট ছোট দেশ খেলবে আর আমরা হতাশায় ভুগব। এদিন সুব্রত কাপ নিয়ে তিনি স্মৃতি চারনা করেছেন। প্রসঙ্গত এই প্রতিযোগিতা খেলেই তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই এই খেলাকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
Bhaichung Bhutia
বিশ্বকাপ খেলতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ভারতকে, বাইচুঙ ভুটিয়া
×
Comments :0