SAFF Championship India Pakistan

সাফ চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে ভারত, পাকিস্তান

খেলা

নভেম্বরের ৪ এবং ১৭ তারিখে বাংলাদেশে বসতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। শনিবার ভূটানের থিম্পুতে আয়োজিত হলো সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিযোগী দলগুলির গ্রুপ ঠিক করার জন্য লটারির অনুষ্ঠান। ভারতের পুরুষ ফুটবল দল পড়েছে ‘গ্রুপ বি‘-তে। এই গ্রুপেই রয়েছে পাকিস্তান এবং মালদ্বীপ। 
অপর গ্রুপ অর্থাৎ ‘গ্রুপ এ‘-তে থাকবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভূটান। 
প্রাথমিকভাবে সাতটি দেশের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ফিফা নেপালকে সাসপেন্ড করার ফলে বর্তমানে ছ’টি দেশ অংশগ্রহণ করছে। প্রাথমিকভাবে এই চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে। কিন্তু সেই সূচি খারিজ করে অবশেষে নভেম্বরে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments :0

Login to leave a comment