Child Dies Rejinagar

রেজিনগরে ভোট প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে প্রাণ গেল শিশুর

রাজ্য জেলা

ইনসেটে নিহত শিশু

রেজিনগরে উপনির্বাচনের আগে গণতান্ত্রিক তৃণমূলের প্রচারে প্রাণ গেল ছোট্টো শিশু জশনিমা খাতুন(৬)’র। পরিবারের অভিযোগ, নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মাটিতে পড়ে জখম হয় সে। ঘটনাটি ঘটেছে  রবিবার। জানা গিয়েছে গত রবিবার গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের মিছিল চলছিল রেজিনগর বিধানসভার  লোকনাথপুরে। ওই দিন মিছিল দেখতে এসেছিল সেই শিশুটিও। লজেন্স কুড়োতে গিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পরিবারের অভিযোগ গণতান্ত্রিক তৃণমূলের প্রচার গাড়ি থেকে নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মাটিতে পড়ে জখম হয় শিশু। অভিযোগ পাথরের ওপর পড়ে শিশুটির মাথায় গুরুতর চোট লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এনআরএসএ হাসপাতালে স্থানান্তরিত করা হলে মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় ওই শিশুর।
মৃতের মা সুমিতা বিবি বলেন, ‘‘প্রচার চলছিল, গ্রামে বিভিন্ন বাজনার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল মেয়ে, গাড়ি থেকে ছোড়া চকলেট কুড়াতে গিয়ে মাথায় আঘাত লাগে। 
শিশুর বাবা দিনমজুর দুলাল মল্লিক বলেন, গণতান্ত্রিক তৃণমূলের প্রচার মিছিলে বাজনা বাজছিল। প্রচার গাড়ি থেকে লজেন্স ছোড়া হচ্ছিলো। সেখানে আমার মেয়েও গিয়ে ছিল। লজেন্স কুড়োতে গিয়ে হুড়োহুড়িতে পড়ে গিয়ে ছিল। আমি কাজ থেকে ফিরে দেখি মেয়ে শুয়ে আছে। বলছিল তার মাথায় ব্যাথা করছে। আমি তাকে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলাম। সেখান থেকে আমাকে চিকিৎসকরা জানালেন এখানে হবে না। বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য লিখে দিলেন। সেখানেও চিকিৎসা হলো না মেয়ের। চিকিৎসকরা কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করে দিলে। সেখানে নিয়ে যাওয়ার ঘন্টা দুয়েক পড়ে মেয়ের মৃত্যু হয়। তিনি প্রশ্ন করেন, কেউ কি বলেছিল ভোটের প্রচারে এসে লজেন্স বিলি করার কথা। কার কি ক্ষতি হলো জানি না তবে আমার মেয়েটি চলে গেলো। লগেন্সো বিলি করা নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শোকস্তব্ধ পরিবারের সদস্যেরা। লজেন্স জারা বিলি করেছেন তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Comments :0

Login to leave a comment