Sunrisers Hyderabad

অধিনায়কের নাম ঘোষণা সানরাইজার্স হায়দরাবাদের

খেলা

নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ইশান কিশানকে দলের দায়িত্ব তুলে দিল। তবে তিনি অস্থায়ী অধিনায়ক হয়েছেন। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স প্রথম কয়েকটি ম্যাচে খেলবেন না। কোমরের নিচে চোট থাকায় তাঁর এই সিদ্ধান্ত। ঈশানকে অধিনায়ক করা ছাড়াও সহ অধিনায়ক করা হয়েছে অভিষেক শর্মাকে। 
২০২২’র শেষে ঈশান জাতীয় দল থেকে বাদ পড়েন। এরপর কেন্দ্রীয় চুক্তি থেকেও তাঁকে বাদ দেওয়া হয়। কিছুদিন বিশ্রামের পর তিনি ঝাড়খণ্ডের অধিনায়ক হন। মুস্তাক আলি ট্রফিতে ১৯৭ স্ট্রাইকরেটে ৫১৭ রান করেন মাত্র ১০ ম্যাচে। এর মধ্যে ফাইনালে হরিয়ানার বিপক্ষে ৪৯ বলে শতরানও রয়েছে। ঝাড়খণ্ড জয়ী হয় ৬৯ রানে। হায়দরাবাদের পক্ষে ঈশানের এটি দ্বিতীয় মরশুম। মু্স্তাক আলি ট্রফিতে ঝাড়খন্ডকে অধিনায়ক হিসেবে জয়ী করানো এক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। তাছাড়া বিশ্বকাপ টি-২০তে ১৯৩ স্ট্রাইকরেটে ৩১৭ রান করাও তাঁর অধিনায়কত্বে সহায়ক হয়েছে। নামিবিয়া ও পাকিস্তানের বিপক্ষে পরপর দু’টি অর্ধশতরান করেন। ফাইনালেও ৫৪ রান করেন তিনি। 
কামিন্সের চোট শেষ অ্যাসেজ চলাকালীন। গত বছরের মাঝামাঝি সময় থেকেই তিনি দলের বাইরে। অ্যাসেজে তিনি মাত্র একটি ম্যাচ খেলেন। ৬টি উইকেট পান। ম্যাচটি অস্ট্রেলিয়া জেতে। তবে আইপিএলে তিনি ফিরবেন কয়েকটি ম্যাচ খেলা হওয়ার পর।

Comments :0

Login to leave a comment