গত মরশুমের হতাশা কাটিয়ে এবার নতুন করে শুরু করছে কেকেআর। শেষ আইপিএলের কেকেআর অষ্টম স্থানে শেষ করেছিল। এবার তার পুনরাবৃত্তি চান না অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনিই এবার ওপেন করবেন কেকেআরের হয়ে। তবে সমস্যা হলো তাঁর ব্যাটিং ফর্ম। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন, রাহানের উচিত বিরাট কোহলির কাছ থেকে শেখা। তিনি স্পিনের বিপক্ষে নিজের খেলা বদলে ফেলেছিলেন। নতুন শট আয়ত্ত করা ও স্পিনারদের আক্রমণ করার মানসিকতা তৈরি করেছিলেন। যা কোহলিকে বদলে দিয়েছে। রাহানেকেও স্পিনের বিপক্ষে পাওয়ার-হিটিং উন্নত করতে হবে।
এই মরশুমের আইপিএলের আগে বড়সড় পরিবর্তনের করেছে তারা। মিনি নিলামে সর্বাধিক পার্স (৬৪.৩০ কোটি টাকা) নিয়ে তারা ১০ জন খেলোয়াড়কে ছেড়ে দেয়। মাত্র ১২ জনকে ধরে রাখে। আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারের মতো অলরাউন্ডারদের বিদায় দেওয়া ছিল সবচেয়ে বড় সিদ্ধান্ত। আর্থিক স্বাধীনতা কাজে লাগিয়ে কেকেআর তরুণ প্রতিভা ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক তারকাদের মিশেলে দল নতুন করে গড়ে তুলেছে।
দলে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও রাচিন রবীন্দ্র। রাসেলের পরিবর্তে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছে। বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান দল ছেড়েছেন। পেস আক্রমণকে শক্তিশালী করতে যুক্ত হয়েছেন মথীশা পাথিরানা। তরুণ প্রতিভা দক্ষ কামরা ও তেজস্বী দাহিয়াও এসেছেন।
নতুন দল ও কোচিং স্টাফ নিয়ে কেকেআর তাদের চতুর্থ আইপিএল জয়ের লক্ষ্যে নামছে। দলের শক্তি বিস্ফোরক ব্যাটিং লাইনআপ। ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রিঙ্কু সিং, সুনীল নারিন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিন ও অঙ্গকৃষ রঘুবংশী। প্রত্যেকে স্ট্রাইকরেট ২০০-র বেশি রাখতে পারেম। এদের মধ্যে দু’জনও একসঙ্গে ছন্দে থাকলে, তাহলে বড় রান অবধারিত। ম্যাচের গতি নিয়ন্ত্রণও সম্ভব। পাশাপাশি বরুণ চক্রবর্তী ও নারিনের অভিজ্ঞ স্পিন ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।
দুর্বলতার জায়গা পেস বোলিং বিভাগ। মুস্তাফিজুর রহমানের প্রস্থান, হর্ষিত রানা এবং আকাশ দীপের চোটের কারণে বিকল্প কম। পথিরানা ফিরলেও ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। ব্লেসিং মুজারাবানি ও বৈভব অরোরার গভীরতা রয়েছে, ধারাবাহিকতা কম। দীর্ঘ টুর্নামেন্টে উমরান মালিকের চাপ সামলানো এবং চোট এড়ানো বেশ চ্যালেঞ্জের।
সুযোগের মধ্যে প্রথম চার ম্যাচের মধ্যে তিনটি ইডেন গার্ডেন্সে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই ছন্দ পেলে দলের আত্মবিশ্বাস বাড়বে। এতে পরবর্তীতে দল গঠনে চাপ কমবে এবং দর্শকদের সমর্থনও বাড়বে।
KKR
চতুর্থ আইপিএল জয়ের লক্ষ্যে কেকেআর
×
Comments :0