Hawker Eviction CPI-M

একতরফা উচ্ছেদ, রোজগার কেড়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কলকাতায়

কলকাতা

যাদবপুর স্টেশন চত্বরে সই সংগ্রহ।

পুনর্বাসন তো দূর, এমনকি ন্যূনতম আলোচনাও নেই। আদালতের নির্দেশের জন্য অপেক্ষারও প্রশ্ন নেই। এমন একতরফা হকার উচ্ছেদের প্রতিবাদে, শনিবার, যাদবপুর স্টেশনে জনতার সই সংগ্রহ অভিযানে শামিল হলো বামপন্থী শ্রমিক সংগঠনসমূহ।
রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, সাধারণ মানুষের সুবিধার জন্যই হকার উচ্ছেদ চলছে। অথচ তিনিই বিরোধী দলনেতা পদে আসীন থেকে বলেছিলেন বুলডোজারের সামনে দাঁড়িয়ে বাধা দেবেন। অতি সাধারণ মানুষের জীবনধারনের সম্বলকে তছনছ করে দেওয়া হচ্ছে। 
এদিন পথচলতি জনতার থেকে সই সংগ্রহ অভিযানে নেমে একথা বলেছেন বামপন্থী ট্রেড ইউনিয়নের কর্মীরা। তাঁরা বলেছেন বিজেপি ঘনিষ্ঠ পুঁজিপতি, কর্পোরেট সংস্থার স্বার্থে হকার উচ্ছেদ চলছে। কলকাতা সহ রাজ্যের দিকে দিকে স্ট্রিট হকারদেরও উচ্ছেদ করা হচ্ছে। এক দিনের নোটিশ দিয়েই উঠে যেতে বলা হচ্ছে। আইন, গণতন্ত্র, বিচার ব্যবস্থার বিধিনিষেধকে উপেক্ষা করেও রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে তছনছ করে দেওয়া হচ্ছে গরিবের রুজি রোজগারের সংস্থান থেকে মাথা গোঁজার ঠাঁইটুকুও। 
শনিবার সিপিআই(এম)'র বালিগঞ্জ - ১ এরিয়া কমিটির উদ্যোগে দরগা রোড এলাকায় হকার উচ্ছেদ, বেআইনি নির্মান ভাঙার নামে সাধারণ মানুষকে সঙ্কটের ফেলার প্রতিবাদে বিক্ষোভ সভা হয়েছে। বেআইনি কাজে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষকে অপরাধীর কাটগড়ায় দাঁড় করাতে চাইছে।  
সিপিআই(এম)’র জোড়াসাঁকো- ২, জোড়াসাঁকো-৩ এরিয়া কমিটির পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল বের করা হয়।

Comments :0

Login to leave a comment