লিওনেল মেসি দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে ডিয়েগো মারাদোনার উত্তরসূরি হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছিলেন তিনি। চার বছর পর আবারও আর্জেন্টিনাকে ফাইনালে তুলে প্রমাণ করেছেন বয়স তার প্রতিভাকে স্পর্শ করতে পারেনি। বিশ্বকাপ ফাইনালে তার সামনে আর একটি মাত্র লক্ষ্য টানা দুই বিশ্বকাপ জিতে এমন এক ইতিহাস লেখা, যা আধুনিক ফুটবলে প্রায় অকল্পনীয়। বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে আগে গোটা আর্জেন্টিনা বিশেষ বার্তা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের সতীর্থদের ছবি পোস্টও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দলের সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্য রয়েছেন। সম্ভবত বিদায়ের ইঙ্গিত দিতে চেয়েছেন।
এই বারের ফাইনাল মেসির কাছে আলাদা। প্রথমত, খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, লড়াই স্পেনের বিরুদ্ধে। যে দেশে তিনি ফুটবলার হিসাবে বেড়ে উঠেছেন। বুয়েনস আয়ার্স মতো বার্সেলোনাতেও বাড়ি রয়েছে তাঁর। এমন এক বিশ্বকাপ ফাইনালের আগে মেসি বিশেষ বার্তা দিয়েছেন সতীর্থদের। আর্জেন্টিনার একতা তুলে ধরেছেন। একই সঙ্গে সম্ভবত বিদায়ের ইঙ্গিতও দিতে চেয়েছেন।
সমাজমাধ্যমে সকলের ছবি পোস্ট করে লিও লিখেছেন, ‘‘একটা পরিবার। গত কিছু বছরে কয়েকটা খেতাব জয়ই শুধু নয়, পুরো যাত্রা পথটাই ছিল অসাধারণ। এই দলের সঙ্গে প্রতিদিনের পথ চলা, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানো সবকিছুই। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমরা। আমার প্রত্যেক সতীর্থ, দলের সব টেকনিক্যাল স্টাফ এবং সেই সমস্ত মানুষকে ধন্যবাদ, যাঁরা আমাদের জাতীয় দলকে পরিবারের মতো ধরে রাখতে প্রতিদিন পরিশ্রম করেন। রবিবার যাই হোক না কেন, এই দলটা এমন একটা গল্প লিখে ফেলেছে, যেটা আমরা কখনও ভুলব না। গল্পটা কেউ মুছে দিতেও পারবে না।’’
আর্জেন্টিনা আজ নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। এই ম্যাচটি হতে পারে মেসির শেষ ম্যাচ এবং এরপর তিনি ফুটবল থেকে অবসর নিতে পারেন। ফাইনালের আগে মেসির করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে এই জল্পনা তৈরি হচ্ছে।
মেসি এই পোস্টটি এমনভাবে লিখেছেন যেন তিনি তার শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন। তার পোস্টে মেসি তাঁর সতীর্থ এবং কোচিং স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন। এ কারণেই মেসির অবসরের বিষয়টি হঠাৎ করে মানুষের নজরে এসেছে।
আর্জেন্টিনা কাতারে ফ্রান্সকে হারিয়ে ২০২২ বিশ্বকাপ জিতেছিল। এখন তারা তাদের শিরোপা ধরে রাখার চেষ্টা করছে। আর্জেন্টিনা সফল হলে, তারা এই কৃতিত্ব অর্জনকারী তৃতীয় দল হবে। এর আগে ইতালি এবং ব্রাজিল এই কৃতিত্ব অর্জন করেছে। মেসির পোস্টের পর অনুমান করা যাচ্ছে ফাইনালের ফলাফল যাই হোক না কেন, মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন।
Comments :0