Protests Against VB-GRAM(G)

ভিবি-জিরামজি-র বিরুদ্ধে, মনরেগা পুনর্বহালের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের

জাতীয়

সারাভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন সহ এনরেগা সংঘর্ষ মোর্চার আহ্বানে ভিবি-জিরামজি-র বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন সারাভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের সভাপতি এ বিজয়রাঘবন ও সাধারণ সম্পাদক বি ভেঙ্কট। 
বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, সারাভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন ভিবি-জিরামজি আইন প্রত্যাখ্যান করছে। পাশাপাশি, শ্রমিকদের কাজের অধিকার আদায়ে মনরেগা পুনর্বহাল করার দাবিও জানানো হয়েছে। 
এদিন সারাভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন এর তরফে কৃষক ও গ্রামীণ শ্রমিকরা বুধবরা পঞ্চায়েত কার্যালয় ও জেলা সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। কেরালার একাধিক জেলায় ভিবি-জিরামজি বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। পাশাপাশি ত্রিপুরাতেও কৃষি ও গ্রামীণ শ্রমজীবীরা প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জেলায় মিছিল করেন। সেইসঙ্গে, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের গ্রামীণ এলাকার বিভিন্ন স্থানেও এর প্রতিবাদ বিপুল জমায়েত হয়। এছাড়া, হায়দ্রাবাদে ডেপুটি চিফ কমিশনার অফ লেবার-এর কার্যালয়ের বাইরেও একটি  বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। হরিয়ানা ও মধ্যপ্রদেশে শ্রমিকরা গ্রাম ও পঞ্চায়েত কার্যালয়ের বাইরে সমবেত হয়ে ভিবি-জিরামজি-র একটি খসড়ার প্রতিলিপি পুড়িয়ে ব্যাপক বিক্ষোভ দেখান। পাশাপাশি তারা মনরেগা পুনর্বহালের দাবি ও জানানো হয়। পাশাপাশি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ রাজস্থানের একাধিক জায়গাতে বহু মানুষ ভিবি-জিরামজি-র চালু করার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

Comments :0

Login to leave a comment