AC LOCAL TRAIN

শিয়ালদহ বারসাত রুটে নতুন এসি লোকাল

রাজ্য

শিয়ালদহ শাখায় আরও একটি এসি লোকাল ট্রেন চলবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী নতুন এসি লোকাল ট্রেন চালানো হবে। আগেই শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে।  এবার আরও একটি নতুন এসি লোকাল ট্রেনে চলবে শিয়ালদা-বারাসাত রুটে। ঘোষণা করেছে পূর্ব রেল। শিয়ালদহ ডিআরএম জানিয়েছে, শিয়ালদহ থেকে বারসাত পর্যন্ত আপ ও ডাউন এসি লোকাল ট্রেন চলবে আগামী সোমবার থেকে। বুধবার বিকেলে শিয়ালদা ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন নতুন এসি লোকাল ট্রেনটি দাঁড়াবে বিধাননগর, দমদম জংশন,  দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রামে। বর্তমানে শিয়ালদহ ডিভিশনে মোট ১০টি এসি লোকাল পরিষেবা সচল রয়েছে বলে জানিয়েছে রেল। ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি। শিয়ালদা থেকে বারাসত পর্যন্ত ভাড়া ৫৫ টাকা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই এসি ট্রেনটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে সকালে ১১ টা ১৮ মিনিটে। ১১ টা ২৯ মিনিটে বারাসাত থেকে ছেড়ে, শিয়ালদহ পৌঁছবে ১২:১৩ মিনিটে। নতুন এসি লোকাল ছাড়াও একাধিক লোকাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ৩৩৩১৯ বারাসাত–হাসনাবাদ এখন থেকে বারাসাতের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিকেল ৫টা ২৪মিনিটে ছাড়বে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসনাবাদে পৌঁছাবে। এতে মেট্রোর সঙ্গে সংযোগ আরও সহজ হবে বলে দাবি রেলের। পাশাপাশি বারাসাত–দমদম ক্যান্টনমেন্ট নতুন লোকাল পরিষেবাও চালু হচ্ছে।
শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখা দু’টি নতুন পরিষেবা চালু হচ্ছে। শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবার পর্যন্ত একটি নতুন ট্রেন চলবে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সেটি ছাড়বে। ডায়মন্ডহারবারে পৌঁছবে রাত ৮টা ১ মিনিটে। সেই সঙ্গে ডায়মন্ডহারবার ও সোনারপুরের মধ্যে চলবে নতুন ট্রেন। ট্রেনটি ছাড়বে রাত ৮টা ২০ মিনিটে। সোনারপুর পৌঁছাবে ৯টা ১৪ মিনিটে। এ ছাড়াও বর্তমানে স্পেশাল হিসেবে চলা সোনারপুর–ডায়মন্ডহারবার ও ডায়মন্ডহারবার–শিয়ালদহ স্পেশাল পরিষেবাকে নিয়মিত করা হবে। ৩৪৪২০ শিয়ালদহ–সোনারপুর লোকালের পরিষেবা ক্যানিং পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। ট্রেনটি সকাল ৯টা ৫০মিনিটে শিয়ালদহে থেকে ছাড়বে। সেই সঙ্গে ক্যানিং থেকে সকাল ১১টা ৩০ মিনিটে নতুন লোকাল পরিষেবা চালু হবে। 
এরই পাশাপাশি বারুইপুর–লক্ষ্মীকান্তপুর শাখায় শিয়ালদহ–বারুইপুর লোকাল এখন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ৯টা ২৭ মিনিটে লক্ষ্মীকান্তপুর পৌঁছাবে। অন্যদিকে, বারুইপুর–সোনারপুর পরিষেবা এখন লক্ষ্মীকান্তপুর থেকে রাত ৯টা ৩৫মিনিটে শুরু হয়ে ১০টা ৩৮মিনিটে সোনারপুর পৌঁছাব

Comments :0

Login to leave a comment