POETRY | AJANER GAN | ANILESH GOUSWAMI | MUKTADHARA | 4th YEAR | 27 MAY 2026

কবিতা | আজানের গান | অনিলেশ গোস্বামী | মুক্তধারা | বর্ষ ৪ | ২৭ মে ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

POETRY  AJANER GAN  ANILESH GOUSWAMI  MUKTADHARA  4th YEAR  27 MAY 2026

কবিতা | আজানের গান 

          অনিলেশ গোস্বামী

মুক্তধারা | বর্ষ ৪ | ২৭ মে ২০২৬ 

 

উন্মাদ হাতে কে দিয়েছে বন্দুক, 

কে জ্বালে আগুন ভোরে শিশিরের চোখে? 

শেষ হয়েছে কি দিবারাত্রির যুদ্ধ 

অমানিশা শেষে বিচিত্র সংলাপ? 

মেনে তো নিয়েছি দীর্ঘ সময় জুড়ে 

জনপদ ভাঙ্গে শুধু বৈঠার ঘায়ে 

মাটির আবার ভেদাভেদ হয় নাকি 

সব মাটিতেই ফসল ফলানো যায়।

 

অনেক তো হলো এবার দাওনা উল্টে 

নিয়মগুলোকে ভেঙ্গে করো খানখান 

মসজিদে হোক কাঁসর ঘন্টা শুরু, 

মন্দির থেকে ভোরে আজানের গান।

 

Comments :0

Login to leave a comment