কবিতা | গীতবিতান
সৃজিতা ভট্টাচার্য
মুক্তধারা | বর্ষ ৪ | ২০ মে ২০২৬ | কবিপক্ষ
যেদিন তুমি লিখলে গানে,"নাই বা আমায় ডাকলে"–
সেদিন তুমি জানতে,এ কথাটা ঘোর মিথ্যে।
আমার প্রভাত,আমার সন্ধ্যা,প্রতিটি যাপিত নিমেষ
ভরা আছে তোমার দানে,সে যে অশেষ।
সুখের পরশ, দুঃখের বেদন বিষাদ,অবসাদ
সবখানেতেই জড়িয়ে তুমি, বাড়িয়ে আছ হাত।
তোমার ভাষাই মর্মে আমার শুশ্রূষা দেয়,
তোমার সুরেই আমার ব্যথার সেই নিরাময়।
তোমার কথায় জানাই তোমায় এ প্রত্যয় –
“সংসার যবে মন কেড়ে লয়,জাগে না যখন প্রাণ”
তখন সহায় তোমার গ্রন্থ, অমৃত মন্ত্র ,গীতবিতান, গীতবিতান।
Comments :0