TMC Kunal Ghosh FIR

একুশে জুলাইয়ের মাপজোক, কুনাল-বৈশ্বানরদের নামে এফআইআর পুলিশের

রাজ্য কলকাতা

একুশে জুলাইয়ের মঞ্চের জন্য মাপজোক করতে গিয়েছিলেন রবিবার। পরের দিন, সোমবার, মমতা ব্যানার্জির অংশের তৃণমূলের তিন নেতানেত্রীর নামে এফআইআর করল হেয়ার স্ট্রিট থানা।
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে, বরাবরের মতো, একুশে জুলাইয়ের মঞ্চ করতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে তৃণমূলের দু’পক্ষই। মমতা ব্যানার্জির অংশের পাশাপাশি বিধান সভার বিক্ষুব্ধ অংশের আলাদা আবেদন জমা পড়েছে। দুপক্ষই ওই দিন সভা করতে চেয়েছে। ঘটনা হলো, তৃণমূল সরকারের মেয়াদে ভিক্টোরিয়া হাউসের সামনে অন্য কোনও সংগঠনকে সভা করতে বাধা দিত এই পুলিশই। এই রাস্তায় সভা করার একচেটিয়া অধিকার ছিল তৃণমূলেরই।
রবিবার ভিক্টোরিয়া হাউজের সামনে রাস্তায় মাপজোকে নেমে পড়েন মমতার পক্ষে থাকা অংশের নেতা এবং বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ। সঙ্গে ছিলেন সাংসদ দোলা সেন, তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি আইনজীবী বৈশ্বানর চ্যাটার্জি। 
পুলিশের অভিযোগ, গত রবিবার, ২৮ জুন, বেন্টিঙ্ক স্ট্রিটে ভিড় জমিয়ে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করেছেন। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টির উল্লেখ করেছিলেন। ‘কে অনুমতি দিয়েছে, দম থাকলে ব্রিগেডে যান’, এমন মন্তব্যও করেন তিনি। 
কিছু পরে হেয়ার স্ট্রিট থানা জানায় যে এফআইআর দায়ের হয়েছে। 
এই প্রসঙ্গে বৈশ্বানর চ্যাটার্জি বলেন, ‘‘চৌত্রিশ বছর ফৌজদারি আদালতে আইনজীবী আছি। এটা কোনও ফৌজদারি মামলাই নয়।’’ তিনি বলেন, ‘‘আমরা গতকাল, মঞ্চ যেখানে তৈরি হয়, সেখানে মাপজোক করতে গিয়েছিলাম। ডেকরেটার্সের লোক ছিল সঙ্গে। তার জন্য মামলা করতে হবে? অবাক করে দেওয়ার মতো ঘটনা। ন্যূনতম অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment