Boxing Gold Commonwealth Games

কমনওয়েলথ বক্সিংয়ে দুই সোনা জেসমিন, প্রীতির

খেলা

জেসমিন লাম্বোদরিয়া।

দুই ভারতীয় বক্সার জেসমিন লাম্বোদরিয়া এবং প্রীতি পাওয়ার শনিবার সোনা জিতলেন কমনওয়েলথ গেমসে।
জেসমিন ৫৭ কেজি বিভাগে এবং প্রীতি ৫৪ কেজি বিভাগে জয়ী হয়েছেন। 
প্রীতি কানাডার স্কারলেট ডেলগাডোকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন। তবে প্রথম রাউন্ডে জয় পরাজয় নিয়ে সংশয় ছিল। কঠিন লড়াইয়ে দুই বক্সারই নিজেদের জয় দাবি করেন প্রথম রাউন্ডে। তবে পরের বিভিন্ন রাউন্ডে আধিপত্য নিয়ে সংশয়ের কোনও সুযোগই রাখেননি তিনি। 
বাইশ বছরের প্রীতিও জাম্বিয়ার ক্যাথরিন মওপেকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন। 
এদিকে পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল রুপো এবং সেলভা প্রভু ব্রোঞ্জ জিতেছেন।

Comments :0

Login to leave a comment