বলতে পারো — অমল কর
নতুনপাতা — ৪র্থ বর্ষ — ১৪ মে ২০২৬ — উত্তর
জিজ্ঞাসা
১. রবীন্দ্রনাথ ঠাকুরকে "বিশ্বকবি"উপাধি কে দেন?
২. কে দেন রবীন্দ্রনাথ ঠাকুরকে "কবিগুরু" উপাধি?
৩. মহাত্মা গান্ধি রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন্ নামে অভিহিত করেন?
৪. "জীবনশিল্পী" উপাধিতে কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভূষিত করেন?
৫. ত্রিপুরার রাজা বীরবিক্রম কিশোর মাণিক্য কোন্ উপাধি দেন?
৬. সুকান্ত ভট্টাচার্য কবে কোথায় প্রয়াত হন?
সমাধান
১. রবীন্দ্রনাথ ঠাকুরকে "বিশ্বকবি" উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
২. বিশিষ্ট পণ্ডিত আচার্য ক্ষিতিমোহন সেন "কবিগুরু" উপাধিতে ভূষিত করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে "গুরুদেব" নামে মান্যতা দেন মহাত্মা করমচাঁদ গান্ধী।
৪. "জীবনশিল্পী" উপাধিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভূষিত করেন মনীষী অন্নদাশঙ্কর রায়।
৫. ত্রিপুরার রাজা বীরবিক্রম কিশোর মাণিক্য "ভারত ভাস্কর" উপাধিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভূষিত করেন।
৬. একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপোসহীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন কমিউনিস্ট পার্টির সারাক্ষণের কর্মী। পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে নিজের শরীরের উপর যে অত্যাচারটুকু তিনি করলেন তাতে তার শরীরে প্রথম ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কলিকাতার ১১৯ লাউডন স্ট্রিটের রেড এড কিওর হোমে মৃত্যুবরণ করেন।
Comments :0