QUIZ — AML KAR — NATUNPATA — 4th YEAR — 28 MAY 2026 — ANSWER

বলতে পারো — অমল কর — নতুনপাতা — ৪র্থ বর্ষ — ২৮ মে ২০২৬ — উত্তর

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AML KAR  NATUNPATA  4th YEAR  28 MAY 2026  ANSWER

বলতে পারো — অমল কর 

নতুনপাতা৪র্থ বর্ষ২৮ মে ২০২৬ — উত্তর 

জিজ্ঞাসা

১. মুসলিম ধর্মে ঈদ কি কি?
২. ঈদুল জোহা বা বকরি ইদ বা কোরবানি ঈদ পালনের পদ্ধতি কি?
৩. রাজা রামমোহন রায়কে  'রাজা' উপাধি কে প্রদান করেন?তাঁর অন্যান্য উপাধি কি কি?
৪. সোমেন চন্দ কেন বিখ্যাত?
৫. রামকিঙ্কর বেইজ নির্মিত বিখ্যাত ভাস্কর্য ও শিল্পকর্ম কি কি?
৬. কাজী নজরুল ইসলাম কত গান, কাব্যগ্রন্থ,গল্পগ্ৰন্থ, উপন্যাস ও প্রবন্ধগ্ৰন্থ রচয়িতা?


সমাধান

১. ইসলামধর্মে ঈদ দুইরকমের:
ক) ঈদুল ফিতর বা রমজান মাস শেষ হবার আনন্দ। 

খ) ঈদুল আজহা বা ঈদুল জোহা বা বকরি ইদ বা কোরবানি ঈদ।
২. ঈদুল জোহা বা কোরবানি ঈদে নামাজ,নবি ইব্রাহিমের আনুগত্য স্মরণ, কোরবানি বা ত্যাগ,গোস্ত বন্টন ও ভক্ষণ এবং ঈদ মোবারক জানানো হচ্ছে বিধি।
৩.  রামমোহন রায়কে 'রাজা' উপাধি দেন দ্বিতীয় আকবর শাহ। ভারতীয় রেনেসাঁর জনক ও আধুনিক ভারতের জনক উপাধি ছাড়া তাঁর প্রাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুর প্রদত্ত 'ভারতপথিক' উপাধি।
৪. মার্কসবাদ বীক্ষায় দীক্ষিত সোমেন চন্দ ছিলেন গণসাহিত্য স্রষ্টা,প্রগতি লেখক সংঘ-র সম্পাদক,কবিতা,উপন্যাস, ছোটোগল্প লেখক ও প্রথম বাঙালি তথা ভারতীয় সাহিত্য -শহিদ।
৫. রামকিঙ্কর বেইজ নির্মিত বিখ্যাত শিল্পকর্ম: সাঁওতাল পরিবার, সুজাতা, 
যক্ষ ও যক্ষী,কল অফ দ্যা মিল, ল্যাম্প স্ট্যান্ড,লেডি উইথ দ্যা ভগ।
৬. কবি গীতিকার সুরকার গায়ক গল্পকার প্রাবন্ধিক ঔপন্যাসিক  সম্পাদক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম ৪০০০ গান, ৩টি উপন্যাস, ৩টি গল্পগ্ৰন্থ,  ৫২ টি কাব্যগ্রন্থ ও ৫টি প্রবন্ধের বই রচয়িতা।

Comments :0

Login to leave a comment