Reshuffle in CEO office

সিইও দপ্তরে রদবদল, সরানো হলো সুব্রত পালকে

রাজ্য কলকাতা

রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসনের রদবদলের পর এবার খোদ সিইও দপ্তরে রদবদল করলো কমিশন। এবার রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে তার পদ থেকে সরানো হলো। তার জায়গায় নতুন ডেপুটি সিইও হলেন রাহুল নাথ। বর্তমানে সুব্রত পালকে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।  

বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। এরআগে রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ প্রশাসনের একাধিক পদে রদবদল করা হয়। ভোটের আগে এই রদবদল কে কেন্দ্র করে চলছে রাজনৈতিক তরজাও। এদিন সুব্রত পালের পাশাপাশি অ্যাডিশনাল সেক্রেটারি নরেন্দ্রনাথ দত্ত এবং সুপ্রিয় দাস সহ জয়েন্ট সেক্রেটারি মিঠু সরকারকেও তাদের পদ থেকে সরানো হয়। 
ঠিক কি কারণে এই রদবদল করা হলো তাই নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা।

 

Comments :0

Login to leave a comment