Jahangir Khan

ফের জাহাঙ্গীর খানের ৬ দিনের পুলিশি হেফাজত

জেলা

ফলতার ধৃত তৃণমূল নেতা সেই জাহাঙ্গীর খানকে ৬ দিন পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিল ডায়মন্ডহারবার আদালত। ৫ দিনের পুলিশ হেপাজত শেষে রবিবার পুলিশ তাকে আদালতে হাজির করে মামলার তদন্তে আরও জিজ্ঞসাবাদের জন্য নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক এই নির্দেশ দেন। আদালত ফলতা থানার তদন্তকারী পুলিশ আধিকারিকদের আবেদন মঞ্জুর করে। এদিনও আদালতে ধৃত তৃণমূল নেতার তরফে ডায়মন্ডহারবারের কোন আইনজীবী আদালতে দাঁড়াননি। এর আগেও বার কাউন্সিল না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কড়া নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ ফলতার ত্রাস প্রভাবশালী ধৃত জাহাঙ্গীর খানকে এদিন আদালতে নিয়ে আসে। নেপাল থেকে এসটিএফ ও পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। জনরোষ থেকে বাঁচাতে রবিবারও কড়া নিরাপত্তা ব্যবস্থায় ডায়মন্ডহারবার আদালতের লকআপে নিয়ে আসে ফলতা থানার পুলিশ। জানা গিয়েছে, পুলিশি জেরায় এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি। সে কারণেই নিজেদের হেপাজতে নিয়ে আরও অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

Comments :0

Login to leave a comment