তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় এবার কলকাতা পৌরসভা বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে গ্রেপ্তার করলো বিশেষ তদন্তকারী দল ওরফে সিট। গ্রেফতার হওয়া আমিনুর শেখকে(২৮) শুক্রবার গড়িয়ার বাঁশদ্রোণী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে যে, যে অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ তারাতলার ৮০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব ছিল এই ব্যক্তির ওপরই।
ওই ঘটনায় একদিন পরই, কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি( অফিসার অন স্পেশাল ডাউটি) কালীচরণ ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়। তারপর, ওই গুদামের সুপারভাইসার সহ শ্রমিক সরবরাহকারী ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।
উল্লেখ্য, গত ২৪ জুন তারাটার ওই নির্মীয়মান গুদামনটি ভেঙে পরে। ওই মর্মান্তিক ঘটনায় ১৬ জনের মৃত্য হয়। সেইসঙ্গে, আহতও হন বহুমানুষ। অভিযোগ করা হয় নির্মানটির নকশা ত্রুটিপূর্ণ জানার পরেও পুরসভার তরফে অনুমোদন দেওয়া হয়। ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে জানিয়েছিলেন যে ওই গুদামের অনুমোদনপত্রে সই রয়েছে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের। সেই সূত্রেই, গ্রেপ্তার করা হয় কালীকে। পৌরসভা তরফে অনুমোদিত সেই নকশা দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের। মূল নকশা মেনে ওই গুদাম তৈরি হচ্ছিল কিনা সেই বিষয়টিই খতিয়ে দেখেন তাঁরা।
Another arrested in the Taratala incident
তারতলা কাণ্ড; এবার গ্রেপ্তার হলেন পুরসভার বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
ছবি- নির্মীয়মাণ গুদামের ধ্বংসাবশেষের মাঝে চলছে উদ্ধার কাজ।
×
Comments :0