Balurghat

লাল ঝান্ডা হাতে তুলে নিলেন বালুরঘাটের পলাশডাঙ্গা গ্রামের তিনশো মানুষ

জেলা

তৃণমূল ও বিজেপির সেটিং তত্ব ও চক্রান্তকে ধিক্কার জানিয়ে দুই পার্টি ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বহু মানুষ। বিজেপি’র চক্রান্তে নয়াদিল্লিতে তৃণমূলের সাংসদরা যখন এনসিপিআই-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেই সময় প্রায় বালুরঘাটের তিনশো গ্রামবাসী সিপিআই(এম)’র পতাকা হাতে তুলে নিলেন। সোমবার সন্ধ্যার পরে এই চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের জলঘর পঞ্চায়েতের পলাশডাঙ্গা গ্রামে। বালুরঘাট এক নম্বর এরিয়া কমিটির উদ্দোগে সিপিআই(এম)’র পতাকা হাতে তুলে নেওয়ার পর্ব সম্পন্ন হয়। গ্রামবাসীরা জানালেন, ‘‘আমরা বুঝতে পারছি আসলে এই দুই দলের অসৎ উদ্দেশ্য হলো লুট করা। এক দলের চোরকে অন্য দল বাঁচানোর চেষ্টা করছে। তৃণমূল বিজেপির জনবিরোধী নিতির বিরুদ্ধে একমাত্র লাল ঝান্ডাই লড়াই করতে পারে।’’ স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব কমল বর্মন, অলোক চ্যাটার্জী সহ এরিয়া কমিটি ও জেলা নেতৃত্বের থেকে লাল ঝান্ডা হাতে তুলে নেন গ্রামবাসীরা।
 

Comments :0

Login to leave a comment