রবিবার হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিআই( এম) প্রার্থী গৌতম রায়ের সমর্থনে অনুষ্ঠিত পদযাত্রার শুরুতে বক্তব্য রাখেন পার্টি পলিটব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এদিন সকালে বামনগাছি থেকে সালকিয়া বাঁধাঘাট পর্যন্ত পদযাত্রায় প্রার্থী অধ্যাপক গৌতম রায়কে সাথে নিয়ে হাঁটেন শ্রীদীপ ভট্টাচার্য। পদযাত্রায় পার্টির প্রবীণ নেতা সৌরেন সরকার, পার্টি নেতা অভিজিৎ চ্যাটার্জী, পবন সিং ছিলেন।
শ্রীদীপ ভট্টাচার্য বলেন ধর্মের নামে, ভাষার নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় বিজেপি। মনুবাদকে প্রতিষ্ঠিত করে এবং ধর্মের নামে নাগরিকত্ব চালু করতে উদ্যত হয়েছে বিজেপি। দেশের গণতন্ত্র, সংবিধান, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা ভেঙে দিতে চায় বিজেপি। সুকৌশলে সারা দেশে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন সারা দেশে বেকারী, অভাব, পুষ্টিকরকর খাবার না পাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। শ্রম কোডের মাধ্যমে শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সারা দেশে বামপন্থীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভট্টাচার্য বলেন সারা দেশের সাথে রাজ্যে বেকারের সংখ্যা বেড়েই চলেছে। সারা দেশে পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই আমাদের রাজ্যের মানুষ। কাজ না পেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন কাজের সন্ধানে। নতুন করে শিল্প স্থাপন হয় নি, বরং ৯০ ভাগ হয়ে যাওয়া একটি কারখানা ভেঙে দিয়ে বেকার যুবক যুবতীদের স্বপ্ন ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, রাজ্যে সরকারী স্কুল, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি করণের দিকে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সরকারী স্বাস্থ্য পরিষেবা না পেয়ে গরীব খেটে খাওয়া মানুষেরা বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। রাজ্যে দুর্নীতি প্রতিষ্ঠানিক রূপ পেয়েছে। রাজ্যের সর্বত্র দুর্নীতি, সিন্ডিকেট রাজ চলছে। রাজ্যের শাসন ব্যবস্থা সমাজ বিরোধীদের হাতে তুলে দিতে চায় তৃণমূল কংগ্রেস। এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। রাজ্যের বুকে অসহনীয় পরিবেশ থেকে মুক্তি পেতে চায় রাজ্যবাসী। বাংলার পুণজাগরণের জন্য বিধানসভা নির্বাচনে বামপন্থী প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শ্রীদীপ ভট্টাচার্য বলেন, এসআইআরের নাম করে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। প্রকৃত ভোটারদের নাম কেটে দিয়ে ভোটাধিকারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রকৃত ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করার দাবিতে বামপন্থীরা লড়াই করছেন। এসআইআর নামে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমাগত মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। রাজ্যের মানুষকে বিপথে পরিচালিত করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার কাজ বামপন্থীরা করে চলেছেন।
West Bengal Elections Howrah North
রবিবাসরীয় প্রচার সারলেন হাওড়া উত্তরের বাম প্রার্থী
×
Comments :0