Assembly election 2026

বুথের ১০০ মিটার বৃত্তাকারে ঘিরবে কমিশন

রাজ্য

সাদা চক দিয়ে বুথের ১০০ মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে। প্রথম নির্বাচনের কয়েকদিন আগে একাধিক নতুন নিয়ম জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। তার মধ্যে অন্যতম বৃত্তাকারে বুথ ঘিরে দেওয়া। নিয়ম অনুযায়ী ১০০ মিটার সাদা দাগ দিয়ে চিহ্নিত করে দিত কমিশন। গত নির্বাচনেও তা হয়েছে। কিন্তু কখনও বৃত্তাকারে ঘিরে দেওয়া হয়নি।
এখানেই শেষ নয় ওই এলাকার মধ্যে ভোটার ছাড়া আর কার কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দাগের পারে থাকবেন বিএলও ও তার এক সহকারী। আর সেখানে বসেই ভোটারের নথি যাচাইয়ের কাজ করবেন তারা। এবারই প্রথম ভোট কেন্দ্রের বাইরে বসে ভোটারদের নথি যাচাই করবে বিএলওরা। 
এছাড়া ভোটার স্লিপ বিলি করা নিয়েও নির্দেশিকা দিয়েছে কমিশন। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের হাতেই স্লিপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। স্লিপ দেওয়ার সময় কোনও ভোটার বাড়িতে না থাকলে সেই ভোটারকেও সেই নিয়ে প্রশ্ন করতে পারে প্রিসাইডিং অফিসার। তাছাড়া যে ব্যক্তি ভোট দিতে যাবেন তার নাম ও ছবি ভোটার তালিকায় দেখে তবেই ভোট দেওয়ার ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। কমিশন সূত্রে খবর স্লিপ দিতে গিয়ে যদি দেখা যায় কোন ভোটার বাইরে রয়েছে বা মৃত সেই ক্ষেত্রে বিএলওকে সেই তথ্য প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে, যাতে কোন ছাপ্পা ভোট না পড়ে সেই নামের পাশে। 
ইতিমধ্যেই নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে সঠিক থাকে, সেই দিকে খেয়াল রাখতে রাজ্য পুলিশেরর ডিজি, আইজি ও এডিজিদের মত আধিকারিকদের সঙ্গে বৈঠক করছে কমিশন। এ ছাড়াও ১৮ তারিখ, শনিবার জেলাশাসক, পুলিশ সুপার, এসডিপিও ও ওসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে কার কী দায়িত্ব, কোথায় কী ধরনের ব্যবস্থা নিতে হবে বা কোন সমস্যা হলে কী করতে হবে তা সব জানিয়ে দিতে হবে আধিকারিকদের।
কমিশনের সূত্রে মারফত জানা গিয়েছে মাইক্রো অবজার্ভারদের সঙ্গেও থাকছে বডি ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশের সঙ্গেও বডি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। প্রত্যেকটা সরকারি সিসি ক্যামেরা থাকবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।

Comments :0

Login to leave a comment