Hawker movement

খড়দায় হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ

জেলা

খড়দা স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে সিআইটিইউ’র নেতৃত্বে প্রতিবাদ মিছিল। রাজ্য জুড়ে রেলে এবং রাজ্য প্রশাসনের মিলিত উদ্যোগে চলছে হকার উচ্ছেদ। পুনর্বাসন ছাড়াই হকারদের উচ্ছেদ করা হচ্ছে। রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে পশ্চিমবঙ্গ রেল হকারস ইউনিয়ন। 
এদিন খড়দা স্টেশনে হকারদের নিয়ে হয় প্রতিবাদ। সিআইটিইু নেতৃত্ব জানিয়েছে গত ২ জুন ওই স্টেশনের হকারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয় রেলের পক্ষ থেকে। সেখানে বলা হয় বৃহস্পতিবার হকারদের উচ্ছেদ করা হবে। রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন সকাল থেকেই স্টেশন চত্বরে জড়ো হতে থাকেন রেল হকাররা এবং সিআইটিইউ নেতৃত্ব। 
এদিন রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। সিআইটিইউ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে যেই দোকান গুলো বন্ধ হয়ে রয়েছে সেই দোকান গুলো তুলে দিতে হবে। 
সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জি সহ পাঁচজনের প্রতিনিধি রেলের সাথে দেখা করেন।

Comments :0

Login to leave a comment