ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে ৬০টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তোলাবাজি, নির্বাচন পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ফলতায় অশান্তির অভিযোগে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জেলেই রয়েছেন দুজন।
তদন্তকারি আধিকারিকরা জানিয়েছেন যেই দলিল তাদের হাতে এসেছে তার মধ্যে অধিকাংশ জমি এবং ফ্ল্যাটের। সব কটার মালিক জাহাঙ্গীর ও তার স্ত্রী। কীভাবে কোথা থেকে এই সব সম্পত্তি এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারিদের পক্ষ থেকে।
উল্লেখ্য তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির অত্যন্ত কাছের লোক ছিলেন এই জাহাঙ্গীর। ডায়মন্ড হারবার জুড়ে অভিষেকের হয়ে ভোটলুঠ, তোলাবাজি সব কিছুর নেতৃত্ব দিতেন তিনি। ফলতাব এবারের নির্বাচনে জাহাঙ্গীরকে প্রার্থী করে তৃণমূল। নির্বাচনে কারচুপির অভিযোগে বাতিল হয়ে নির্বাচন। পুননির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় চতুর্থ স্থানে নেমে গিয়েছে তৃণমূল। লড়াই হয়েছে বিজেপি এবং সিপিআই(এম) প্রার্থীর মধ্যে।
লোকসভা, বিধানসভা না পঞ্চায়ের সব নির্বাচনেই ফলতার মানুষকে ভোট দিতে দেয়নি জাহাঙ্গীরের বাহিনী। ভোট লুঠ করেছে তারা। আক্রমণ করা হয়েছে বিরোধীদের। কোন নির্বাচনে তাদের প্রচার করতে দেওয়া হয়নি।
এই সব ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরকে নেপাল থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ।
Jahangir Khan
জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে বিপুল সম্পত্তির খোঁজ
×
Comments :0