মঙ্গলবার রাতে বুল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে নিউ মার্কেটের (হক সাহেবের বাজার) সংখ্যালঘু হকারদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। কোন সরকারি নির্দেশিকা ছাড়াই এই কাজ করেছে নতুন শাসক দল বিজেপির কর্মীরা। গতকাল রাতের ঘটনার পর বুধবার সাংবাদিক সম্মেলন করে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা সাংবাদিক সম্মেলন করে বলেন, জেসিবি নিয়ে কোন মিছিল করা যাবে না। যেই সব জেসিবি মালিকরা তা ভাড়া দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হবে পদক্ষেপ।
নন্দা জানিয়েছেন পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে বিজয় মিছিল। তিনি আরও জানিয়েছেন ভোট পরবর্তী বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ৮০ জনকে প্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র।
কলকাতার পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন পুলিশ আধিকারিক যদি আইন অনুযায়ী কাজ না করেন তবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। উল্লেখ্য মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে কমানো হয়েছে পুলিশি নিরাপত্তা। নন্দা জানিয়েছেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে এই দুই তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে গার্ডরেল এবং নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।
অন্যদিকে অস্ত্র সহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর। উদ্ধার হয়েছে গুলি এবং বন্দুক। ক্যানিংয়ের তৃণমূল দপ্তর থেকে উদ্ধার হয়েছে অস্ত্র।
Kolkata Police
বিজয় মিছিল করতে গেলে লাগবে অনুমতি : কলকাতা পুলিশ
×
Comments :0