দলের প্রতীক তার কাছে থাকবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেই ঋতব্রত ব্যানার্জি গোষ্ঠীকে নিশানা করলেন মমতা ব্যানার্জি। শনিবার ফেসবুক লাইভ করে ঋতব্রত তৃণমূলকে বিজেপির বি টিম বলে নিশানা করলেন তিনি।
ফেসবুক লাইভে মমতা ব্যানার্জি বলেন, ‘আমার সই করা সিম্বলে জিতে বলছেন ২০২৩-র পর নাকি দলের কোনও অস্তিত্ব নেই। তা’হলে ২০২৬-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কী করে? সই তো আমি করেছিলাম। ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না প্রার্থী হয়েছেন।’
তিনি বলেন, ‘যেহেতু ভোট লুট করেছে, দু’মাসও ধৈর্য ধরতে পারলেন না? আপনারা সরাসরি বিজেপি করছেন। তৃণমূলের নাম করে বিজেপি করবেন এটা হতে পারে না। বেইমান, গদ্দাররা তাদের বলছি সরাসরি বিজেপি-তে জয়েন করুন। ভাবেন কী তৃণমূল কংগ্রেস মরে গেছে? আমি মরে গেছি? সমর্থকরা মরে গেছে?’
দলের প্রতীকের দাবি জানিয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছেন ঋতব্রত ব্যানার্জি সহ ১০ জন তৃণমূল বিধায়ক। দলের প্রতীক মমতার হাতে নাও থাকতে পারে এই আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, ‘ধরে নিই যদি সিম্বল দিয়েও দেয়, ভ্যানিশ কুমার বাবু, তা’হলে কি হবে? আমি সিম্বল গলায় ঝুলিয়ে বের হব কন্ঠরোধ করতে পারবেন?’
বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বহু শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন দুর্নীতি সহ একাধিক অভিযোগে। তাদের কখনও কখনও প্রকাশ্য রাস্তায় ঘোরানো হয়েচে পুলিশের পক্ষ থেকে। সেই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ‘আমাদের অনেকে জেলে বন্দি। কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, পুলিশকে দিয়ে কখনও একাজ করাইনি। আইসি-কে দিয়ে ব্লক প্রেসিডেন্টের কাজ করাচ্ছেন? এসপি কে দিয়ে জেলা সভাপতির কাজ করাচ্ছেন? পুলিশ কেন বলবে হয় যে নাম বলছি জয়েন করুন না হলে লকআপে ভরবো।’
মমতা নিজে ঠিক যা করেছে, তারই উল্লেখ, বলছে রাজনৈতিক মহল। মমতা অভিযোগ করেন, পুলিশকে দিয়ে শাসানো হচ্ছে, গাজা কেস দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলের পরাজিত তৃণমূল প্রার্থী প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর এসপি পদে আসীন থেকে বিরোধীদের এভাবেই শাসাতেন, সরব হয়েছেন বিরোধীরা।
শনিবার তৃণমূলের রাজ্য সভাপতি পদ সহ একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্যকে লক্ষ্য করে মমতা বলেন, ‘চন্দ্রিমা কয়েকদিন ধরেই বলছিল পদত্যাগ করবো। ওর ছেলে তো আগেই ওখানে গিয়ে নাম লিখিয়েছে।’
শুভেন্দুকে লক্ষ্য করে মমতা বলেন, ‘কংগ্রেস করতেন, তৃণমূল করেছেন। দশ এগারো বছর মন্ত্রী ছিলেন। হঠাৎ তিন-চার বছরের মধ্যে যারা কিছু পায়নি, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন?’
মমতা এদিন জানিয়েছেন একুশে জুলাই শহীদ স্মরণ হবে। মমতা বলেন, ‘পুলিশ বলতে পারে আগস্ট পর্যন্ত কোনও মিছিল কলকাতায় হবে না? কেন করছেন এসব? শুধু তৃণমূলের প্রেগ্রাম ভেস্তে দেওয়ার জন? হৃদয় নাড়া দিলে কোনও বাধাই মানে না।’
তৃণমূল নেত্রী বলেন, ‘অল ইন্ডিয়া তৃণমূল যেমন দেখব, রাজ্যের কাজও দেখব। এখন অন্য কোনও কাজ নেই। আমি দেখব। আমার অফিসই, ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটই আসল অফিস।’ ফেসবুক লাইভ থেকেই মমতা ঘোষণা করেছেন দলের জেনারেল সক্রেটারি হিসাবে কাজ করবেন কুনাল ঘোষ ও মদন মিত্র।
Mamata Banarjee
প্রতীক তার হাতছাড়া হতে পারে আশঙ্কা প্রকাশ করেই ঋতব্রতদের নিশানা মমতার
×
Comments :0