বারুইপুরের রেশ কাটতে না কাটতেই ফের ধষর্ণের ঘটনার খবর সামনে আসছে। সরকার বদল হলেও রাজ্যে নারী নির্যাতনের আগ্রাসী চেহারার বদল হয়নি। গত দু’মাসে দুর্গাপুরে ধর্ষণের দু’টি ঘটনা এবং বারুইপুরের ধর্ষণ করে খুনের ঘটনার পর এবার মালদায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। মালদায় ষষ্ঠ শ্রেণির পড়ুয়া এক নাবালিকাকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনা মালদার ইংরেজবাজারের যদুপুর এলাকার। গুরুতর অসুস্থ নির্যাতিতাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিহারের পূর্ণিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিবেশী অভিযুক্ত শেখ রবিউল। প্রযুক্তিগত সাহায্য নিয়ে পূর্ণিয়া থেকে রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। সোমবার সকালে ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশ সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, অভিযুক্ত বছর ত্রিশের যুবক যুবক শেখ রবিউল ইংরেজবাজারের যদুপুরে একই এলাকার বাসিন্দা। রবিবার দুপুরে ওই যুবকের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ১২ বছরের ওই নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ তারপর নাবালিকাকে ধর্ষণ করে। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায় নির্যাতিতা। পরিবার সঙ্গে সঙ্গে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নির্যাতিতার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মামলা রূজু করে তদন্ত নামে পুলিশ। প্রযুক্তিগত সাহায্য নিয়ে পূর্ণিয়া থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এই ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘ নির্যাতিতার পরিবারের অভিযোগ পাওয়ার পরেই বিশেষ দল গঠন করে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। দ্রুত বিচারের মাধ্যদিয়ে শাস্তির ব্যবস্থা হবে।’’
Rape Malda
ফের রাজ্যে নাবালিকা ধর্ষণের অভিযোগ, এবার মালদা
×
Comments :0