West Bengal Elections karandighi

অভিনেতা দেবদূত ঘোষের উপস্থিতিতে সাহাবুদ্দিনের রবিবাসরীয় প্রচার

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

বিশ্বনাথ সিংহ : ডালখোলা 
করণদিঘী বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিনের নির্বাচনী রবিবাসরীয় প্রচারে অংশ নিলেন সিনেমা জগতের নক্ষত্র দেবদূত ঘোষ। এদিন সকালে ডালখোলা মহম্মদ বাজার থেকে শুরু হয় রোড শো। চারিদিকে লাল পতাকায় ছেয়ে যায়। লাল ঝান্ডা কাধে নিয়ে মিছিলে হাজির হন বহু মানুষ। এদিন সকালে ডালখোলার রোড শো তে অংশ নেওয়া মানুষের ধর্মের নামে বিভাজনকারি অসংবেদনশীল বিজেপি আর দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস সৃষ্টিকারী তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ক্ষোভে মিছিলে পা মিলিয়েছেন।


দেবদুত ঘোষকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা দেন মহম্মদ সাহাবুদ্দিন। দেবদূত বলেন, শুনেছি প্রতিদিন প্রায় গ্রামে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে প্রচুর মানুষ লালঝাণ্ডার পতাকা কাধে তুলে নিয়ে লড়াইয়ের ময়দানে নামছেন। তবে একটা বিশেষ আবেদন বাংলার কৃষ্টি সংস্কৃতির স্বার্থে আগামীতে সাম্প্রদায়িক শক্তিকে পর্যুদস্ত করতে হবে, স্বৈরাচারী শক্তিতে নির্মুল করতে হবে। তিনি বলেন, বাংলাকে বাঁচাতে হলে করণদিঘীতেও পাল্টাতে হবে। হাই স্কুল পাড়া ডাকবাংলো হয়ে মিছিল যতই এগোচ্ছে মানুষের ঢ্ল ততই বাড়ছে। প্রার্থী ছাড়াও সিপিআই(এম) জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুরজিত কর্মকার, রাম বিশ্বাস, হাজি কাদের, বিনয় সাহা, বিজয় বারুই, সুজিত দে সরকার, ভাষ্কর দাস উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment